খালেদা জিয়ার হাসপাতা‌লের সামনে ভিড় না করার অনুরোধ বিএন‌পির

লন্ডন প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২৫, ২১:৩৭আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ২২:১৯

লন্ডনে চিকিৎসাধীন বিএন‌পি চেয়ারপারসন খা‌লেদা জিয়ার হাসপাতা‌লের সামনে ভিড় না কর‌তে নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছে যুক্তরাজ্য বিএন‌পি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তি‌তে এ আহ্বান জানায় যুক্তরাজ্য বিএন‌পি। এর আগে গতকাল দল‌টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা‌রেক রহমানও নেতাকর্মী‌দের রাস্তায় ভিড় না করার আহ্বান জানান।

যুক্তরাজ্য বিএন‌পির সভাপতি এম এ মা‌লেক ও কয়সর এম আহ‌মদের প‌ক্ষে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘খালেদা জিয়া বর্তমানে লন্ডনে দি লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন থাকা অবস্থায় ক্লিনিকের সামনের রাস্তাসহ আশপাশের রাস্তায় অসংখ্য নেতাকর্মীর অহেতুক ভিড়ের কারণে যানবাহন চলাচলসহ স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন চলাফেয়ায় মারাত্মক বিঘ্ন পরিলক্ষিত হচ্ছে, যা মোটেই কাম্য নয়।’

খালেদা জিয়া চিকিৎসাধীন থাকা অবস্থায় হাসপাতালে সব ধরনের জমায়েত থেকে বিরত থাকতে যুক্তরাজ্য বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদেরসহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, খা‌লেদা জিয়া লন্ডনে আসার পর থেকে তা‌রেক রহমানের সঙ্গে দেখা কর‌তে আগ্রহী বিপুল সংখ্যক নেতাকর্মী প্রতিদিন তার হাসপাতালে প্রবেশ ও বের হওয়ার সময় অপেক্ষায় থাকেন। অনেকের হা‌তে থা‌কে লিফলেট, অনেকে দৃষ্টি আকর্ষণের জন্য সঙ্গে নি‌য়ে আসেন শিশু সন্তান‌দেরও।

/এমএস/এমওএফ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের