‘খা‌লেদা জিয়ার ওষু‌ধের বাই‌রে চিকিৎসা নি‌য়ে পর্যা‌লোচনা চলছে’

মুন‌জের আহমদ চৌধুরী, লন্ডন
২২ জানুয়ারি ২০২৫, ০৪:৫৩আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০৫:০৬

খালেদা জিয়াকে এখন ওষুধ দি‌য়ে লিভার, কিড‌নি, ডায়‌বে‌টিস, প্রেশার, আর্থরাইটিস ও হা‌র্টের চিকিৎসা করা হ‌চ্ছে। বয়স ও শারীরিক অবস্থা বিবেচনা ক‌রে ওষু‌ধের বাই‌রে ওনার শারীরিক অবস্থার উন্নতির জন‌্য আর কী চি‌কিৎসা দেওয়া যায়— সে‌ উদ্যোগও নিচ্ছেন চিকিৎসকরা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রা‌তে লন্ডনের বিশেষায়িত প্রাইভেট হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকের সা‌মনে সাংবা‌দিক‌দের সা‌থে খালেদা জিয়ার চি‌কিৎসার সর্বশেষ প‌রি‌স্থি‌তি নি‌য়ে কথা ব‌লেছেন বিএন‌পির স্থায়ী কমি‌টির সদস্য ডা. এজেডএম জা‌হিদ হো‌সেন।

তিনি ব‌লে‌ন, আমেরিকার জনস হপকিন্স ইউনিভার্সিটি হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসক, লন্ডন ও বাংলা‌দে‌শের চি‌কিৎসক‌দের সমন্বয়ে গ‌ঠিত মেডিক্যাল বোর্ড খা‌লেদা জিয়ার স্বাস্থ্যগত সকল পরীক্ষার রি‌পোর্ট পর্যা‌লোচনা ক‌রে‌ছেন। আ‌রও দুজন বিশেষজ্ঞ চিকিৎসক আগামী দুই-একদি‌নের ম‌ধ্যে ওনা‌কে দেখ‌বেন। ম‌্যাডামকে এখন ওষুধ দি‌য়ে লিভার, কিড‌নি, ডায়‌বে‌টিস, প্রেশার,  আর্থরাইটিস ও হা‌র্টের জন‌্য চিকিৎসা করা হ‌চ্ছে। ওষু‌ধের বাই‌রে বয়স ও শারীরিক অবস্থা বিবেচনা ক‌রে আর কীভা‌বে একই ছা‌দের নি‌চে ওনার শারীরিক অবস্থার উন্নতির জন‌্য সব‌চে‌য়ে ভালো চি‌কিৎসা দেওয়া যায়— সে‌টি করার ওনারা উদ্যোগ গ্রহণ করবেন। তার আগে মে‌ডিক‌্যাল বো‌র্ডের ক‌য়েকজন এক্স‌টে‌ন্ডেড মেম্বার আছেন, তারাও মতামত দে‌বেন। সে অনুযায়ী ওনার চি‌কিৎসা চল‌বে।

ম‌্যাডাম বন্দি থাকার কারণে, সুচিকিৎসা কম পাওয়ার কারণে, বাই‌রে নি‌তে না পারার জন‌্য যা হ‌য়ে‌ছে সব‌কিছু বি‌বেচনায় রে‌খেই সেখানকার চি‌কিৎসকরা প‌রিকল্পনা কর‌ছেন বলে জানান খালেদা জিয়ার চিকিৎসক ডা. এজেডএম জা‌হিদ হো‌সেন।

এসময় যুক্তরাজ‌্য বিএন‌পির নেতারা উপ‌স্থিত ছি‌লেন।

/এমএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম