সন্ত্রাসের প্রধান পৃষ্ঠপোষক রাষ্ট্র ইরান: মার্কিন প্রতিবেদন

বিদেশ ডেস্ক
০৪ জুন ২০১৬, ১৭:০২আপডেট : ০৪ জুন ২০১৬, ১৭:০৫

সন্ত্রাসের প্রধান পৃষ্ঠপোষক রাষ্ট্র ইরান: মার্কিন প্রতিবেদন বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ নিয়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বার্ষিক প্রতিবেদনে ইরানকে সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক রাষ্ট্র উল্লেখ করা হয়েছে। এতে দাবি করা হয়েছে, লেবাননের হেজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সহযোগিতা করছে ইরান। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের এক খবরে বিষয়টি জানা গেছে।

স্টেট ডিপার্টমেন্টের বার্ষিক প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের ইসলামি রাষ্ট্র ইরানকে ২০১৫ সালে সন্ত্রাসবাদকে সবচেয়ে বেশি সহযোগিতা প্রদানকারী দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে। ইরান বিশ্বের বিভিন্ন সন্ত্রাসী গ্রুপকে বিভিন্ন সহযোগিতা, আর্থিক, প্রশিক্ষণ ও সরঞ্জাম প্রদান করেছে।

মার্কিন প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে সম্মত হওয়ার পর ২০১৫ সালে ইরানের ওপর আংশিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। কিন্তু এরপরও ইরান দেশটির পররাষ্ট্রনীতি বাস্তবায়নে কুদস বাহিনীকে কাজে লাগাছে।

মার্কিন এ প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খোমেনি জানিয়েছেন, আঞ্চলিক বিষয় নিয়ে ইরানের প্রধান শত্রু যুক্তরাষ্ট্র ও ‘শয়তান’ ব্রিটেনের সঙ্গে সহযোগিতা করার কোনও ইচ্ছা নেই।

মার্কিন প্রতিবেদনে ইসলামিক স্টেট (আইএস)-কে বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। বর্তমানে আইএস ইরাক ও সিরিয়ায় বেশ কিছু দখলকৃত এলাকার নিয়ন্ত্রণ হারালেও ফ্রান্স, তুরস্ক ও লেবাননে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১২ সালের তুলনার বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলা ১৩ শতাংশ কমেছে। ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড এর এক পরিসংখ্যানে বলা হয়েছে, ২০১৫ সালে ১১ হাজার ৭৭৪টি হামলায় ১৩ হাজার ৪৬৩জনের প্রাণহানির হয়েছে। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

আরও পড়ুন:

/এএ/

সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী