টর্নেডোর ভয়ে স্কুলের বেজমেন্টে আশ্রয় নিলেন বুশ, ক্লিনটন ও ব্লেয়ার!

বিদেশ ডেস্ক
১৬ জুলাই ২০১৬, ২৩:০৪আপডেট : ১৬ জুলাই ২০১৬, ২৩:০৪

যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের একটি হাইস্কুলের সমাবর্তন অনুষ্ঠান চলাকালে টর্নেডো সাইরেন বেজে ওঠে। এ সময় সেখানে ছিলেন তিন সাবেক বিশ্বনেতা যুক্তরাষ্ট্রের দুই সাবেক প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিনটন এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। সতর্ক সংকেত বেজে ওঠার পর এই তিন সাবেক বিশ্ব নেতা আশ্রয় নেন স্কুলের বেজমেন্টে।

শুক্রবার এ ঘটনা ঘটে লিটল রক’স সেন্ট্রাল হাইস্কুলের সমাবর্তন অনুষ্ঠানে। ক্লিনটনের মুখপাত্র জানিয়েছেন, অনুষ্ঠান চলাকালে হঠাৎ টর্নেডো সতর্কতামূলক সাইরেন বেজে উঠলে ওই তিন সাবেক বিশ্বনেতা স্কুলটির বেজমেন্টে আশ্রয় নেন।

ব্লেয়ার জানিয়েছেন, লিটল রক স্কুলে সফর করাটা তার জন্য খুবই স্মরণীয় ঘটনা। তিনি বলেন, ‘সেখানে চমৎকার আবহাওয়া ছিল।’ তিনি আরও জানান, ইংল্যান্ডে তিনি কখনও টর্নেডোর মুখোমুখি হননি।

ব্লেয়ার আরও বলেন, ‘আমরা বাতাসের তীব্র ঝাপটার সম্মুখীন হয়েছিলাম। কিন্তু রাতে এমনটা ছিল না, আবহাওয়া অনেক শান্ত ছিল।’   সূত্র: এপি।

/এসএ/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম