যুক্তরাষ্ট্রে ফের বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত

বিদেশ ডেস্ক
১৭ জুলাই ২০১৬, ২১:৪৫আপডেট : ১৮ জুলাই ২০১৬, ০১:০৭

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ অল্প কয়েকদিনের ব্যবধানে ফের যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন আরও ৪ পুলিশ সদস্য। রবিবার সকালে লুইজিয়ানা অঙ্গরাজ্যের ব্যাটন রুজ এলাকায় এ ঘটনা ঘটে। মার্কিন টেলিভিশন সিএনএন-এর লাইভ খবরে এ তথ্য জানা গেছে।

নিজস্ব সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ৭ পুলিশ গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে নিহত পুলিশের সংখ্যা কোনও কর্মকর্তা নির্দিষ্ট করে বলতে পারেননি।

তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র সিএনএনকে জানিয়েছে, এয়ালাইন হাইওয়ে অ্যাসল্ট রাইফেলসহ বন্দুকধারীর উপস্থিতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপরই ওই বন্দুকধারী গুলিবর্ষণ শুরু করে। আহত পুলিশ কর্মকর্তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

ইস্ট ব্যাটন রুজের মেয়র কিপ হলডেন জানান, কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে পুলিশ কর্মকর্তা ডেপুটি শেরিফ থাকতে পারেন।

কিপ হলডেন বলেন, পুলিশ এখনও ঘটনাস্থলে রয়েছে। তদন্ত করা হচ্ছে। এখন আমরা ঘটনাস্থলে ফোর্স জড়ো করছি। ধারণা করা হচ্ছে হামলাকারীও গুলিতে নিহত হয়েছে।

তিনি জানান, সবকিছু খুব দ্রুত ঘটছে। নিশ্চিত হওয়ার মতো সময় পাওয়া যাচ্ছে না।

কর্তৃপক্ষ হামলার বিস্তারিত এখনও জানাতে পারেনি।

ব্যাটন রুজ পুলিশ কর্পোরাল লেফটেন্যান্ট জেনারেল ম্যাকেনলি জানান, বেশ কয়েকজন কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। তবে তিনি আহতদের অবস্থা সম্পর্কে কিছু জানাতে পারেননি। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে বলে জানান তিনি।

এনবিসি জানিয়েছে, স্থানীয় পুলিশ সদর দফতরের কাছেই এ ঘটনা ঘটেছে।  পুলিশ বিভাগের মুখপাত্র সার্জেন্ট ডন কপ্পোলা এনবিসিকে জানিয়েছেন, কতজন পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন এবং তাদের অবস্থা কী সে সম্পর্কে তিনি এখনও জানেন না।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্যাটন রুজে বন্দুকধারীদের গুলিতে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। তবে রয়টার্স নিহতের কথা উল্লেখ করেনি।

দুই সপ্তাহ আগে ব্যাটন রুজ এলাকায় কিছুদিন আগে পুলিশের গুলিতে কৃষ্ণাজ্ঞ ব্যক্তি অ্যালটন স্টার্লিং নিহত হওয়ার পর থেকেই উত্তেজনা বিরাজ করছিল।

কিছুদিন আগেই ডালাসে এক প্রতিবাদ মিছিল প্রস্তুতির সময় বন্দুকধারীর গুলিতে ৫ পুলিশ সদস্য নিহত হন। পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে এ মিছিলটি আয়োজন করা হয়েছিল।

এদিকে, রবিবার ভোরেই ফ্লোরিডায় একটি হাসপাতালে এক বন্দুকধারী এলোপাতাড়ি ছুড়া গুলিতে একজন বয়স্ক নারী রোগী ও হাসপাতালের এক কর্মী নিহত হয়েছেন। রবিবার ভোরে টাইটাসভেল শহরের পেরিশ মেডিকেল সেন্টার নামের ওই হাসপাতালের চারতলায় এ হামলার ঘটনা ঘটে। পুলিশ ওই বন্দুকধারীকে গ্রেফতার করেছে।  সূত্র: সিএনএন, এনবিসি নিউজ, রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ