অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৬ আগস্ট ২০১৬, ০৫:১৪আপডেট : ০৬ আগস্ট ২০১৬, ০৫:১৪

ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প শুক্রবার তার অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের ঘোষণা দিয়েছেন।
এ পরিষদের অনেকেই ইতোমধ্যে তার নির্বাচনি প্রচারণায় অংশও নিচ্ছেন।
বার্তা সংস্থা এপি জানায়, এই পরিষদে মার্কিন ধনকুবের জন পলসন, নির্বাচনি পরিচালক স্টিফেন মিলার, নিউইয়র্কের বিনিয়োগকারী স্টিভেন নুচেন, সিনেট বাজেট কমিটির সাবেক সদস্য ড্যান কাউলাস্কিসহ মার্কিন অর্থনীতি ও রাজনীতিতে প্রভাবশালীরা অন্তর্ভুক্ত হয়েছেন।
তবে লক্ষ্যণীয়, ট্রাম্পের এই পরিষদে কোনো নারী অন্তর্ভুক্ত হননি।
আগামী সোমবার ডেট্রয়েটে রিপাবলিকান দলের এই প্রার্থী মার্কিন অর্থনীতি বিষয়ে তার বক্তব্য রাখবেন।
তবে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন ট্রাম্পের অর্থনৈতিক প্রস্তাবনার বিষয়ে সমালোচনা করেছেন।
/এবি/

সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান