যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার আগ মুহূর্তের ভিডিও প্রকাশ

বিদেশ ডেস্ক
০৬ আগস্ট ২০১৬, ২০:০৪আপডেট : ০৬ আগস্ট ২০১৬, ২০:০৪

যুক্তরাষ্ট্রের শিকাগোতে পুলিশের গুলিতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ কিশোর নিহত হওয়ার আগ মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ভিডিও ফুটেজে পুলিশ নিরস্ত্র একজন কৃষ্ণাঙ্গ কিশোরকে গুলি করে হত্যা করার আগের মুহূর্তের দৃশ্য ওঠে এসেছে। গত সপ্তাহে গাড়ি চুরির সন্দেহে ওই পল ও'নিল নামে ১৮ বছরের ওই কিশোরকে  তাড়া করার পর পুলিশ গুলি করে হত্যা করে।

প্রকাশিত ভিডিওটি পুলিশ সদস্যদের শরীরে সংযুক্ত ক্যামেরায় ধারণ করা। ভিডিওতে ধরা পড়ে অস্ত্রহাতে তাকে তাড়া করার দৃশ্য।

ফুটেজে কিশোরের গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে দেখা যায়। এরপর সে যখন দৌড়ে পালাতে থাকে তখন তার পিছু পিছু পুলিশ সদস্যও গুলি ছুড়তে ছুড়তে দৌড়াতে থাকেন ।

ভিডিও ফুটেজকে খোদ পুলিশের একটি প্যানেল ‘মর্মান্তিক ও উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেছে।

শহরটিতে সবোর্চ্চ স্বচ্ছতার অঙ্গীকারের অংশ হিসেবে এই প্রথম পুলিশের ক্যামেরায় ধারণ করা কোনও ভিডিও এত দ্রুত প্রকাশ করা হল । নতুন আইন অনুসারে পুলিশের বড় ধরনের গোলাগুলির ঘটনায় ৬০ দিনের মধ্যে পুলিশকে তার ভিডিও প্রকাশ করতে হবে।

পুলিশের অভিযোগ ২৮ জুলাই ও’নিল একটি গাড়ি চুরি করে পালাতে চেষ্টা করলে পুলিশ তাকে তাড়া করে এবং গুলি ছোড়ে। ময়নাতদন্ত প্রতিবেদন অনুসারে, তার শরীরর পেছনে গুলি লাগার কারণে তার মৃত্যু হয়েছিল।

যদিও ও’নিল নিহত হওয়ার সময়কার দৃশ্য প্রকাশ করা হয়নি। পুলিশের দাবি, সেসময় সেখানে ক্যামেরা ত্রুটিপূর্ণ ছিল ।

পুলিশের এক মুখপাত্র জানান, শরীরে সংযুক্ত ক্যামেরার ইচ্ছাকৃতভাবে অপব্যবহার করা হয়েছে বলে তারা বিশ্বাস করেন না।

এদিকে শিকাগোর পুলিশ ইউনিয়নের পক্ষ থেকে বলা হচ্ছে, এ ধরনের ভিডিও ফুটেজ প্রকাশ করা কর্মকর্তাদের প্রতি অন্যায় এবং এর ফলে তাদের নিরাপত্তা ক্ষুণ্ণ হতে পারে। এই ঘটনায় অভিযুক্ত তিনজন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

প্রকাশিত সেই ভিডিও:

সূত্র: বিবিসি বাংলা।

/এএ/

সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের