ভোটের বদলে বুশের অভিনন্দন পেলেন ট্রাম্প!

বিদেশ ডেস্ক
০৯ নভেম্বর ২০১৬, ২৩:৪৩আপডেট : ০৯ নভেম্বর ২০১৬, ২৩:৪৩

ভোটের বদলে বুশের অভিনন্দন পেলেন ট্রাম্প! সর্বশেষ রিপাবলিকান হিসেবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া জর্জ ডব্লিউজ বুশ দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ভোট না দিলেও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন। বুধবার সকালে এক বিবৃতিতে জর্জ বুশ ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের অভিনন্দন জানান।

মঙ্গলবার ভোটের সময় প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে ভোট দেননি বুশ। শুধু তাই নয়, এবার তিনি প্রেসিডেন্ট কাউকেই ভোট দেননি। ব্যালটে প্রেসিডেন্টের ঘর ফাঁকাই রেখেছেন তিনি। প্রেসিডেন্ট প্রার্থীদের ভোট না দিলেও অন্যপদে ভোট দিয়েছেন বুশ।

বিবৃতিতে বুশ দেশের ও নতুন প্রেসিডেন্টের সাফল্য কামনা করেন।

রিপাবলিকান দলের হয়ে প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করলেও দলটির সাবেক প্রার্থী ও প্রেসিডেন্টদের সমর্থন পাননি ট্রাম্প। এদের মধ্যে রয়েছেন, জর্জ বুশের বাবা জর্জ এইচ.ডব্লিউ বুশ, মিট রমনি ও জন ম্যাককেইন।

একমাত্র রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী বব ডল সমর্থন দিয়েছেন ট্রাম্পকে। তিনি ১৯৯৬ সালে রিপাবলিকান টিকিট পেয়ে হেরেছিলেন নির্বাচনে।

ম্যাককেইন শুরুতে ট্রাম্পকে সমর্থন দিয়েছিলেন। কিন্তু নারীদের নিয়ে ট্রাম্পের অবমাননাকর বক্তব্য প্রকাশের পর সমর্থন প্রত্যাহার করেন তিনি। আর রিপাবলিকান দলের প্রার্থীতার লড়াইয়ে জর্জ বুশের ছেলে জেব বুশের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন ট্রাম্প। ফলে জেব বুশ এবারের নির্বাচনে কাউকেই সমর্থন দেননি। ছেলের পাশে থেকে বুশও কাউকে প্রেসিডেন্ট পদে কাউকে ভোট দিলেন না। সূত্র: গার্ডিয়ান।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম