তাইওয়ানের প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে ‘জানেন না’ ট্রাম্প

বিদেশ ডেস্ক
০১ জানুয়ারি ২০১৭, ২২:২৫আপডেট : ০১ জানুয়ারি ২০১৭, ২২:২৫

তাইওয়ানের প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে ‘জানেন না’ ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর তাইওয়ানের প্রেসিডেন্ট তিসাই ইং-ওয়েনের সঙ্গে সরাসরি ফোনালাপ করে যুক্তরাষ্ট্র-চীনের সম্পর্কে উত্তেজনা ছড়িয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ওই সময় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিল চীন। অথচ এবার যখন যুক্তরাষ্ট্র যাচ্ছেন তাইওয়ানের প্রেসিডেন্ট তখন ট্রাম্প উল্টো পথে হাঁটছেন। জানালেন, তিসাই যে যুক্তরাষ্ট্রে আসছেন, এটা তিনি জানেন না। আর জানলেও প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগে কারও সঙ্গে দেখা করা কূটনৈতিক আচরণবিরোধী।

মধ্য আমেরিকা সফরের সময় তিসাই ৭ ও ৮ জানুয়ারি হিউস্টনে এবং দেশে ফেরার সময় ১৩ ও ১৪ জানুয়ারি সান ফ্রান্সিসকোতে যাত্রা বিরতি করবেন। যুক্তরাষ্ট্রের আকাশসীমা দিয়ে তিসাইয়ের যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপে ওয়াশিংটনের প্রতি আহবান জানিয়েছে চীন।

যুক্তরাষ্ট্রে যাত্রা বিরতির সময় ট্রাম্পের সঙ্গে তিসাইয়ের সাক্ষাৎ নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলে ট্রাম্প বিষয়টি অস্বীকার করেছেন। ২০ জানুয়ারি দায়িত্ব নিতে যাওয়া নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তিনি (তিসাই) যুক্তরাষ্ট্রে যাত্রাবিরতি করবেন? কই কেউতো এখনও আমাকে এ কথা বলেনি।’

ট্রাম্প আরও বলেন, ‘এ ছাড়া ২০ জানুয়ারি দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত কারও সাথে আমার সাক্ষাতের কথা না। কারণ, এটি ঠিক যথাযথ নয়। তবে প্রটোকলের দিক থেকে বলতে গেলে বলতে হয়, আমরা বিষয়টি দেখব।’

নির্বাচনে জেতার পর গত ৪ ডিসেম্বর তাইওয়ানের প্রেসিডেন্ট তিসাই ইং-ওয়েন ট্রাম্পকে টেলিফোনে অভিনন্দন জানান। ১৯৭৯ সাল থেকে চলে আসা মার্কিন নীতি লঙ্ঘন করে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে সরাসরি কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প। এরপর চীনের ট্রাম্পের বাগযুদ্ধ শুরু হয়। এক পর্যায়ে ট্রাম্প দীর্ঘদিন মেনে চলা একচীন নীতি পরিবর্তনের আভাস দেন তিনি। সূত্র: এএফপি।

/এএ/

সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের