যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীদের কালো তালিকায় লাদেনের ছেলে হামজা

বিদেশ ডেস্ক
০৫ জানুয়ারি ২০১৭, ২২:৫৪আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ২২:৫৪

হামজা বিন লাদেন আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আল কায়েদার সাবেক শীর্ষনেতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনকে সন্ত্রাসীদের কালো তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তালিকা প্রকাশ করেছে। বার্তা সংস্থা এএফপি’র এক খবরে বিষয়টি জানা গেছে।
লাদেনের মৃত্যুর পর তার সহকারী মিসরীয় আয়মান আল-জাওয়াহিরি আল কায়েদার নেতৃত্ব নিলেও সমর্থকদের উদ্দেশ্যে অডিও বার্তা পাঠাতেন হামজা।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সন্ত্রাসীদের কালো তালিকায় হামজা বিন লাদেনকে বিশেষ ধরণের আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে উল্লেখ করা হয়েছে। এর অর্থ যুক্তরাষ্ট্রের কোনও নাগরিক হামজার সঙ্গে কোনও ধরনের যোগাযোগ বা সম্পর্ক রাখতে পারবেন না। এছাড়া যুক্তরাষ্ট্রের জুড়িসডিকশনের মধ্যে থাকা হামজার সব সম্পত্তি বাজেয়াপ্ত করা যাবে।
২০১১ সালে মার্কিন স্পেশাল ফোর্সের অভিযানে লাদেন নিহত হওয়ার পর আল-কায়েদার প্রচারণায় আসেন ২৫ বছরের হামজা। ২০১১ সালের লাদেন হত্যার অভিযানের সময় পাওয়া একটি চিঠির সূত্রে জানা গেছে, ওই সময় হামজা বাবার কাছে প্রশিক্ষণের সুযোগ চেয়েছিলেন যাতে করে তিনি ওসামাকে অনুসরণ করতে পারেন।
সিআইএ-র এক বিশ্লেষক ওই চিঠি পরীক্ষা করে জানিয়েছিলেন, ওই চিঠি লেখার আগে প্রায় ৮ বছর লাদেনের সঙ্গে হামজার দেখা হয়নি। সূত্র: এএফপি।
/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম