টেক্সাসের পুড়ে যাওয়া মসজিদ পুনর্নির্মাণে জমা পড়েছে ৫ লাখ ডলার

বিদেশ ডেস্ক
৩০ জানুয়ারি ২০১৭, ০৪:৩০আপডেট : ৩০ জানুয়ারি ২০১৭, ০৪:৩০

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য টেক্সাসে আগুনে ধ্বংস মসজিদ পুনরায় নির্মাণ করতে ইতোমধ্যে ৫ লাখ ডলারের বেশি অনুদান জমা পড়েছে। রবিবার আগুনে পুড়ে যাওয়া এই ভিক্টোরিয়া মসজিদ ঠিক করতে ১২ হাজার ৮৩৬ জন এই অর্থ অনুদান দেন।

পুড়ে যাওয়া মসজিদ ভিক্টোরিয়া ইসলামিক সেন্টারের এক বিবৃতিতে জানানো হয়, ভালোবাসা দেওয়া, মধুর বাক্য, এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াই আমেরিকানদের প্রকৃত প্রকৃতি।’

এই অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে স্থানীয় পুলিশ প্রশাসনের পাশাপাশি জাতীয় পর্যায়েও তদন্ত শুরু করা হয়েছে, এর মধ্যে এফবিআই’ও রয়েছে। তবে এখন পর্যন্ত আগুনের কারণ বা এর সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে বেশ কয়েক বছর আগে একবার ধর্মীয় অসহিষ্ণুতার শিকার হয়েছিল মসজিদটি। কিছুদিন আগে সেখানে চুরিও হয়েছিল।

প্রসঙ্গত, শুক্রবার এক নির্বাহী আদেশে তিন মাসের জন্য ৭ মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র প্রবেশে স্থগিতাদেশ দেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের নির্বাহী আদেশের কয়েক ঘণ্টার মধ্যেই টেক্সাসের এই মসজিদটিতে আগুনের ঘটনা ঘটে। ৪ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও মসজিদটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। খবর: আল আরাবিয়া।

/এমও/

সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের