সৌদি রণতরীতে আত্মঘাতী হামলার লক্ষ্যবস্তু ছিল মার্কিন যুদ্ধজাহাজ: পেন্টাগন

বিদেশ ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০১৭, ০৭:০০আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১২:১১
image

সৌদি রণতরীতে আত্মঘাতী হামলার লক্ষ্যবস্তু ছিল মার্কিন যুদ্ধজাহাজ: পেন্টাগন ইয়েমেন উপকূলে সৌদি রণতরীতে আত্মাঘাতী হামলাটি মার্কিন যুদ্ধবিমান লক্ষ্য করে চালানো হয়েছিল। এমনটাই দাবি করছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ মঙ্গলবার এ খবর জানিয়েছে।

ফক্স নিউজের খবরে বলা হয়েছে, সোমবার আত্মঘাতী ওই হামলা চালায় ইরানের পৃষ্ঠপোষকতা সম্পন্ন হুথি বিদ্রোহীদের এক সদস্য। দক্ষিণ লোহিত সাগরে চালানো এ হামলায় দুই সৌদি নৌ সেনা নিহত ও তিন জন আহত হয়েছেন। হামলার সময় ধারণা করা হয়েছিল, হয়ত তা মিসাইল নিশানায় পরিণত হয়েছে।

তবে হামলার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা,  সাগর পাড়ি দেওয়ার সময় সৌদি রণতরীর সঙ্গে ধাক্কা খায় আত্মঘাতী হামলাকারীর ছোট্ট নৌকা। ভিডিওতে বলতে শোনা যায়, আরবিতে বলা হচ্ছে, আমেরিকার মৃত্যু, ইসরায়েলের মৃত্যু এবং ইহুদিদের মৃত্যু।

মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষকদের ধারণা, এ হামলার পেছনে মার্কিন যুদ্ধজাহাজে হামলার মহড়া হতে পারে। অ্যাডেনের নিকটে লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ মিসাইল হামলার শিকার হয়েছিল গত বছর অক্টোবর মাসে। মার্কিন একটি ডেস্ট্রয়ার মিসাইলগুলোকে ধ্বংস করে দেয়। ফলে ওই হামলা ব্যর্থ হয়েছিল। সূত্র: ফক্স নিউজ।

/এএ/বিএ/

সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের