ইয়েমেনে অভিযান জোরদার করছে ট্রাম্প প্রশাসন

বিদেশ ডেস্ক
০৪ মার্চ ২০১৭, ২০:২০আপডেট : ০৪ মার্চ ২০১৭, ২০:২০

ইয়েমেনে অভিযান জোরদার করছে ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যের ইয়েমেনে আল-কায়েদার বিরুদ্ধে অভিযান ও হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ২০টি বিমান হামলার পর শুক্রবারও একাধিক হামলা চালানো হয়েছে। এসব হামলায় আল-কায়েদার বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অভিযান উল্লেখ্যযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে বলেই ধারণা করা হচ্ছে।

মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন জানিয়েছে, আল-কায়েদার অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি) জঙ্গিদের ভারি অস্ত্রশস্ত্র ও আস্তানা লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্র পরিচালিত এসব হামলার অন্তত একটি বেসামরিক নাগরিকদের বাড়ি-ঘরে আঘাত হেনেছে। এতে অজ্ঞাত সংখ্যক বেসামরিক মানুষের মৃত্যুও হয়েছে।

পাইলট বিহীন ও পাইলট দ্বারা পরিচালিত বিমানের মাধ্যমে চালানো হামলার পাশাপাশি ইয়েমেনে অন্তত দুটি অঞ্চলে মার্কিন পদাতিক সেনারা আল কায়েদার বিরুদ্ধে যুদ্ধ করছে। যদিও পেন্টাগন ইয়েমেনে নিজেদের সেনা উপস্থিতি ও যুদ্ধের বিষয়টি নাকচ করে আসছে।

ইয়েমেনে জানুয়ারিতে মার্কিন নৌবাহিনীর বিশেষায়িত বাহিনী সিল টিমের এক সদস্যসহ বেশ কয়েকজন বেসামরিক নিহত হওয়ার পর মার্চের শুরু থেকে হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্র।একই সঙ্গে খবর বেরিয়েছে যে, ইয়েমেনের মতো বিভিন্ন দেশে আল কায়েদা ও আইএস বিরোধী হামলা জোরদার করতে ত্বরিত সিদ্ধান্ত নেওয়ার জন্য পেন্টাগনকে আরও সামরিক ক্ষমতা দিতে যাচ্ছেন ট্রাম্প।সূত্র: স্লেট।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম