‘ইউরোপে রুশ নৌবাহিনীর উপস্থিতি সোভিয়েত আমলের চেয়ে বেশি’

বিদেশ ডেস্ক
০৯ এপ্রিল ২০১৭, ২৩:৪৮আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ২৩:৫৭

ইউরোপে রাশিয়ার নৌবাহিনীর কর্মকাণ্ড স্নায়ুযুদ্ধের সময়ের চাইতেও এখন বেশি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর এক শীর্ষ সামরিক কর্মকর্তা।  ওই কর্মকর্তা বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপে নৌবাহিনীর কার্যক্রম বাড়িয়েছে রাশিয়া। যদিও স্নায়ুযুদ্ধের সময়ের চাইতে রুশ নৌবাহিনীর আকার ছোট হয়েছে। শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন।

‘ইউরোপে রুশ নৌবাহিনীর উপস্থিতি সোভিয়েত আমলের চেয়ে বেশি’

রয়টার্স জানিয়েছে, এই সামরিক কর্মকর্তা হলেন মার্কিন নৌবাহিনীর অ্যাডমিরাল মিশেল হওয়ার্ড। তিনি ন্যাটোর জোট বাহিনী কমান্ড, নেপলস-এর প্রধানের দায়িত্ব পালন করেছেন। মার্কিন নৌবাহিনীর ইউরোপ ও আফ্রিকাতেও প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শনিবার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সম্মেলনে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে হওয়ার্ড বলেন, আমরা এমন কার্যক্রম দেখছি যা সোভিয়েত ইউনিয়ন আমলেও দেখিনি। এটা উল্লেখ্যযোগ্য।

মার্কিন এ সামরিক কর্মকর্তা জানান, ভূমধ্যসাগরে অ্যাডমিরাল কুজনেটসভ নামের বিমানবাহী রণতরী মোতায়েন করেছে রাশিয়া, উত্তর আটলান্টিক ও আর্কটিক অঞ্চলে টহল বাড়িয়েছে, উল্লেখযোগ্য সংখ্যক সাবমেরিন মোতায়েন রয়েছে এবং কৃষ্ণ সাগরে বেড়েছে সাবমেরিনের চলাচল।

হওয়ার্ড বলেন, আমি জানি তারা (রাশিয়া) একটি বৈশ্বিক নৌবাহিনী। কিন্তু ইউরোপে তাদের কার্যক্রম গত কয়েক বছরে অনেকটাই বেড়েছে।

হওয়ার্ড এমন সময় এই মন্তব্য করলেন যখন রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার অভিযোগে সিরিয়ার একটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ৫৯টি টামাহক ক্ষেপণাস্ত্রের এই হামলায় ছয় সিরীয় সেনা নিহত হয়েছে। এরপর রুশ-মার্কিন সম্পর্কে নতুন করে উত্তেজনা শুরু হয়। সিরিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে এরইমধ্যে সিরিয়ায় একটি রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। এছাড়া, রাশিয়া-ইরান যৌথভাবে সিরিয়ায় হামলা হলে উপযুক্ত জবাব দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের