উইকিলিকস ‘শত্রুপক্ষের গোয়েন্দা সেবা’: সিআইএ প্রধান

বিদেশ ডেস্ক
১৪ এপ্রিল ২০১৭, ১৫:১৬আপডেট : ১৪ এপ্রিল ২০১৭, ১৫:১৭

মাইক পম্পিও মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান মাইক পম্পেও বলেছেন, উইকিলিকস রাশিয়ার সহযোগিতায় শত্রুপক্ষের একটি গোয়েন্দা সেবা। সিআইএ-র দায়িত্ব গ্রহণের পর প্রথম প্রকাশ্য বক্তব্যে এ কথা বললেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এ খবর জানিয়েছে।

ওয়াশিংটনভিত্তিক থিংকট্যাংক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনালের একটি অনুষ্ঠানে বক্তব্যে মাইক বলেন, উইকিলিকস শত্রুপক্ষের একটি গোয়েন্দা সেবার মতো চলে এবং কথা বলে। উইকিলিকস নিজেদের অনুসারীদের গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য সিআইএ-তে চাকরি নিতে উৎসাহিত করছে। চেলসি ম্যানিংকে গোপন তথ্য সরবরাহে নির্দেশ দিয়েছিল তারা। উইকিলিকস যুক্তরাষ্ট্রকে ঘিরেই তাদের মনোনিবেশ করছে এবং অগণতান্ত্রিক দেশ ও সংগঠনের সহযোগিতা কামনা করে।

মাইক আরও বলেন, এখন সময় হয়েছে উইকিলিকস সত্যিকার অর্থে যা তা প্রকাশ করা। অরাষ্ট্রীয় শত্রুপক্ষীয় গোয়েন্দা সেবা রাশিয়ার মতো দেশগুলো চালু করে থাকে।

পম্পিও পরামর্শ দেন, গোপন নথিফাঁসকারী উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ ও তার সহকর্মীদের যুক্তরাষ্ট্রের বিরোধিতামূলক মুক্ত মতপ্রকাশের অধিকার ছিনিয়ে নেওয়া উচিত। তবে ঠিক কিভাবে এটা করা সম্ভব তা উল্লেখ করেননি। তবে তিনি বলেছেন, মার্কিন সংবিধান দ্বারা অ্যাসাঞ্জ সুরক্ষিত নন, কারণ তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক না।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্প শিবির ও পম্পিও-র দেওয়া বক্তব্যের সঙ্গে বৃহস্পতিবারের এ দাবি স্পষ্টতই সাংঘর্ষিক। নির্বাচনি প্রচারণার সময় উইকিলিকসের ফাঁস করা বিভিন্ন তথ্য ব্যবহার করে ট্রাম্প ও তার শিবিরের লোকজন হিলারি ক্লিনটনকে আক্রমণ করেছিলেন। এক জনসভায় পম্পিও জানিয়েছিলেন, উইকিলিকসকে তিনি ভালোবাসেন।

সাবেক ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনেরও সমালোচনা করেছেন এই গোয়েন্দা প্রধান। মার্কিন জনগণের ওপর সরকারের নজরদারির তথ্য ফাঁস করেছিলেন স্নোডেন।

পম্পিও দাবি করেন, রুশ সামরিক গোয়েন্দারা মার্কিন নির্বাচনকে প্রভাবিত করতে উইকিলিকসকে হ্যাক করা তথ্য সরবরাহ করেছে।

গত মাসেই উইকিলিকস সিআইএ-র বেশ কয়েকটি হ্যাকিং টুলের কর্মপ্রক্রিয়া ফাঁস করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এবং সিআইএ বিষয়টির তদন্ত শুরু করেছে।

এ বক্তব্যের পর প্রতিক্রিয়ায় উইকিলিকস গত জুলাই মাসে পম্পিও-র একটি টুইট বার্তার স্ক্রিনশটসহ টুইট করেছে।  পম্পিও টুইট মুছে ফেলেছিলেন। টুইটটিতে উইকিলিকসের ফাঁস করা ডেমোক্র্যাটিক পার্টির ইমেইলের কথা বলা হয়েছিল। সূত্র: বিবিসি, ইন্ডিপেন্ডেন্ট।

/এএ/

সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী