যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৮, সন্দেহভাজন আটক

বিদেশ ডেস্ক
২৮ মে ২০১৭, ২০:৪৯আপডেট : ২৯ মে ২০১৭, ০৭:৫০

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৮, সন্দেহভাজন আটক যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুকধারীর গুলিতে স্থানীয় শেরিফের এক ডেপুটিসহ আটজন নিহত হয়েছেন। রবিবার সকালে অঙ্গরাজ্যটির  গ্রামীণ এলাকা লিংকন কাউন্টিতে এ হতাহতের ঘটনা ঘটে। পরে সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ। রবিবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, তিনটি পৃথক এলাকায় বন্দুকধারীর হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।  কর্তৃপক্ষ এখনও নিহত ও পুলিশ হেফাজতে থাকা সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করেনি। স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে সন্দেহভাজন বন্দুকধারীর নাম কোরি গডবল্ট বলে দাবি করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৮, সন্দেহভাজন আটক

স্থানীয় সংবাদমাধ্যম দ্য ক্ল্যারিয়ন-লেজার ঘটনাটির একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। তাতে দেখা যায়, হাতকড়া পরা এক ব্যক্তি সড়কে বসে আছে। তার চারপাশে ঘিরে রয়েছেন পুলিশ কর্মকর্তা। এই ব্যক্তিই সন্দেহভাজন বন্দুকধারী বলে মনে করা হচ্ছে।

ওই ব্যক্তির সাক্ষাৎকার গ্রহণকারী এক ব্যক্তি জানিয়েছেন, সন্দেহভাজন বন্দুকধারী আত্মহত্যার চেষ্টা করছিলেন।

তাৎক্ষণিকভাবে লিংকন কাউন্টি শেরিফ কার্যালয়ের প্রতিনিধি ও মিসিসিপি ব্যুরো অব ইনভেস্টিগেশন কর্তৃপক্ষের মন্তব্য পায়নি বার্তা সংস্থা রয়টার্স।

কর্তপক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে, হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে এখনই স্পষ্ট কিছু বলা যাচ্ছে না।

স্থানীয় পত্রিকা দ্য ডেইলি লিডার জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী ১৬ বছরের একটি ছেলেকে জিম্মি করেছিল। তবে ছেলেটির নিরাপদ রয়েছে।

মিসিসিপি গভর্নর ফিল ব্রায়ান্ট ঘটনাটিকে অর্থহীন ট্রাজেডি হিসেবে আখ্যায়িত করেছেন। সূত্র: বিবিসি, রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম