যুক্তরাষ্ট্রে ৩ সহকর্মীকে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা

বিদেশ ডেস্ক
১৫ জুন ২০১৭, ১৮:১৯আপডেট : ১৫ জুন ২০১৭, ১৮:২২

যুক্তরাষ্ট্রে ৩ সহকর্মীকে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে একটি প্যাকেজিং কারখানায় তিন সহকর্মীকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছে এক বন্দুকধারী। বুধবার স্থানীয় সময় সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে এ খবর জানিয়েছে।

সান ফ্রান্সিসকোর সহকারী পুলিশ প্রধান টনি চ্যাপলিন এক সংবাদ সম্মেলনে জানান, ইউনাইটেড পার্সেল সার্ভিস (ইউপিএস) প্রতিষ্ঠানটি সানফ্রান্সিসকো থেকে দুই মাইল দূরে শহরতলীতে অবস্থিত। এখানে প্রায় সাড়ে তিনশ মানুষ কাজ করেন।

বন্দুকধারীর নাম জিমি ল্যাম। সকাল ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ জিমির অবস্থান চিহ্নিত করার পর দেখতে পায়, সে তার মাথায় একটি পিস্তল ঠেকিয়ে রেখেছে। এরপর সে নিজেকে গুলি করে।

পুলিশ কর্মকর্তা জানান, জিমির গুলিতে নিহতদের লাশ ইউপিএস ভবনের ভেতরে ও বাইরে পড়েছিল। গুলি করার পর জিমিকে চিকিৎসা দেওয়া হয়েছিল কিন্তু বাঁচানো যায়নি।

ইউপিএস-র এক কর্মীর স্ত্রী জানান, যখন জিমি গুলি শুরু করে তখন ইউপিএস-র ভেতরে আতঙ্ক ছিল। জিমি এলোপাতাড়ি গুলি ছোড়ে।

চ্যাপলিন জানান, পরিবারকে জানানোর আগে নিহতদের পরিচয় প্রকাশ করা হবে না। সূত্র: ইউএসএ টুডে।

/এএ/

সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান