চলতি বছর পাকিস্তানকে সামরিক সহযোগিতা করবে না যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
২২ জুলাই ২০১৭, ১০:২৬আপডেট : ২২ জুলাই ২০১৭, ১১:২৮

চলতি বছর পাকিস্তানকে সামরিক সহযোগিতা করবে না যুক্তরাষ্ট্র পাকিস্তানকে আর্থিক সহযোগিতা দেওয়ার বিষয়ে কঠোর শর্ত চাপানোর পক্ষে বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের একটি গুরুত্বপূর্ণ প্যানেলে ভোট নেওয়া হয়। শুক্রবার মার্কিন প্রতিরক্ষা সচিব জিম ম্যাটিস মার্কিন কংগ্রেসকে জানান, হক্কানি জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেনি পাকিস্তান। এরপর মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন সরাসরি ঘোষণা করে, এ বছর পাকিস্তানকে আর কোনও সামরিক সহযোগিতা দেওয়া হবে না।
ট্রাম্প প্রশাসন পাকিস্তানের প্রতি যথেষ্ট কড়া অবস্থান নিতে চাইছে। এই সিদ্ধান্ত তারই ফলশ্রুতি। কিন্তু ম্যাটিসের এই সিদ্ধান্তের ফলে বিপুল মার্কিন অনুদানের যে ৫ কোটি ডলার সাহায্য আসার কথা ছিল, তা আর আসবে না ইসলামাবাদের হাতে। কূটনীতিকদের দাবি, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে পাকিস্তানের সেনাবাহিনীকে যথেষ্ট চাপে পড়তে হবে।  
সাবেক এক মার্কিন কূটনীতিক উইলিয়াম মিলাম ১৯৯৮-২০০১ সাল পর্যন্ত পাকিস্তানে মার্কিন দূত হিসেবে কাজ করেছেন। তিনি দাবি করেছেন, ভারত ও যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ইসলামাবাদের স্বার্থ রক্ষায় তালেবান, হক্কানি ও লস্কর ই তইবার মতো জঙ্গি গোষ্ঠী তৈরি করেছে পাকিস্তান।
মিলামের মতোই সাবেক প্রেসিডেন্ট ওবামা প্রশাসনের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সাবেক কর্মকর্তা ফিলিপ রেনারও মনে করেন,  পাকিস্তানের গোয়েন্দা সংস্থা  আইএসআই এসব জঙ্গিগোষ্ঠীগুলিকে  মদত ও সুরক্ষা দিয়ে আসছে।
সাবেক এক রিপাবলিকান সিনেটর দাবি করেছেন,  পাকিস্তানকে উত্তর কোরিয়ার মতো ‘দুর্বৃত্ত দেশ’ হিসেবেই দেখা উচিত আমেরিকার। ল্যারি প্রেসলার নামের সাবেক এই সিনেটের, ‘নেবার্স ইন আর্মস: অ্যান আমেরিকান সিনেটর্স কোয়েস্ট ফর ডিসআর্মামেন্ট ইন অ্যা নিউক্লিয়ার সাবকন্টিনেন্ট’-এ বলেছেন, “সন্ত্রাস-প্রশ্নে পাকিস্তান নিজের অবস্থান না পাল্টালে তাদের দেশকেই ‘জঙ্গি রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করা উচিত। আমার মতো অনেক পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ এই কথা আগেও বলেছেন। ১৯৯২ সালে প্রথম বুশ প্রশাসন সেটা অনেকটা ভেবেও ফেলেছিল।’’
মার্কিন কংগ্রেসে পেশ করা এক রিপোর্টে সম্প্রতি পাকিস্তানকে এশিয়ার এমন এক দেশ যেখানে জঙ্গিরা লালিত-পালিত হয় বলে উল্লেখ করা হয়েছে। এরপরই মার্কিন প্রশাসনের অনেক সাবেক কূটনীতিক মুখ খুলছেন। বৃহস্পতিবার একটি অনলাইন পোর্টালে মিলাম এবং রেনারের প্রতিক্রিয়া এই রিপোর্টের ‍সূত্র ধরেই এসেছে।
মিলাম আরও বলেছেন, ‘শান্তিপূর্ণ আফগানিস্তান নিয়ে কোনও উৎসাহ নেই পাকিস্তানের। কারণ সেখানে তাদের চিরশত্রু ভারতের প্রভাব থাকবে। আফগানিস্তানে স্বার্থ জিইয়ে রাখতে জঙ্গি গোষ্ঠীগুলিকেই ‘বিকল্প’ হিসেবে রেখেছে তারা।’ সূত্র: আনন্দবাজার পত্রিকা।
/এএ/

সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের