আগামী সপ্তাহে ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
২৩ জুলাই ২০১৭, ১৮:০৮আপডেট : ২৩ জুলাই ২০১৭, ১৮:০৯

আগামী সপ্তাহে ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড আলাস্কা অঙ্গরাজ্যের কোডিয়াক দ্বীপে আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে। প্যাসিফিক স্পেসপোর্ট কমপ্লেক্স থেকে ২৯ জুলাই স্থানীয় সন্ধ্যা ৭টা এবং ৩০ জুলাই রাত দেড়টায় এই মিসাইল পরীক্ষা চালানো হবে।

মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের এক নোটিশে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানানো হয়েছে।

ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য বিকল্প সময় সূচিও ঠিক করে রাখা হয়েছে। ৩০ জুলাই ৭টা এবং ৩১ জুলাই রাত দেড়টা এবং ৩১ জুলাই ৭টা এবং ১ আগস্ট রাত দেড়টায় ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিকল্প সময়সূচি হিসেবে ঘোষণা করা হয়েছে।

কোস্ট গার্ড এই সময়ে কোডিয়াক দ্বীপ ও হাওয়াই-এর মধ্যকার সাগরের জলসীমায় নাবিকদের উপস্থিত না থাকার জন্য আহ্বান জানিয়েছে।

এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য মার্কিন সেনারা যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এজেন্সির কমপ্লেক্সে অস্থায়ীভাবে অবস্থান করছেন। তারা থার্মাল হাই আলটিচুড অ্যারিয়া ডিফেন্স (ঠাড) ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবেন।

এর আগে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা করে যুক্তরাষ্ট্র। ওই পরীক্ষাটিও কোডিয়াক এলাকায় চালানো হয়।

মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা তখন এক বিবৃতিতে জানায়, মধ্য প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের আকাশ থেকে একটি সি-১৭ যুদ্ধবিমান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর থাড তা সফলভাবে ধ্বংস করতে সমর্থ হয়। সূত্র: ভয়েস অব আমেরিকা।

/এএ/

সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের