রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপে একমত মার্কিন কংগ্রেস

বিদেশ ডেস্ক
২৩ জুলাই ২০১৭, ২২:৩৮আপডেট : ২৪ জুলাই ২০১৭, ০৮:৫৭

মার্কিন কংগ্রেসে সরকার ও বিরোধীদল রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপে সম্মত হয়েছে। মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে এই নিষেধাজ্ঞার প্রস্তাব করা হয়েছে। এ লক্ষ্যে একটি নতুন আইনও প্রস্তাব করেছে কংগ্রেস। রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপে একমত মার্কিন কংগ্রেস

খবরে বলা হয়েছে, প্রস্তাবিত আইনটি পাস হলে রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা খর্ব হবে।

বিবিসির হোয়াইট হাউস প্রতিনিধি জানান, সর্বদলীয় এই সম্মতি রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানেরই প্রমাণ দেয়। এক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের দৃষ্টিভঙ্গি যাই হোক না কেন।

অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্প আইনটিতে ভেটো দিতে পারেন। কিন্তু এর ফলে রাশিয়ার সঙ্গে তার সংযোগের বিষয়টি আরও বেশি প্রকাশিত হয়ে পড়বে। আবার ট্রাম্প যদি বিলটিতে অনুমোদন দেন তাহলে তার প্রশাসনের সঙ্গে বিষয়টি সাংঘর্ষিক হতে পারে।

মার্কিন সিনেটের আন্তর্জাতিক সম্পর্ক কমিটির প্রবীণ ডেমোক্র্যাট সিনেটর বেন কার্ডিন বলেন, অনেক আলোচনার পর সবাই একমত হয়েছেন। তিনি দাবি করেন, ঐক্যবদ্ধ একটি কংগ্রেস পুতিনকে আমেরিকার জনগণ ও আমাদের মিত্রদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেবে। আমরা চাই প্রেসিডেন্ট ট্রাম্প বার্তা বাহকের কাজটি যেন করেন।

জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকেই রাশিয়া সংযোগের বিতর্ক তার সঙ্গী হয়ে আছে। ট্রাম্প ও রাশিয়ার পক্ষ থেকে এ ধরনের সম্পর্কের কথা অস্বীকার করা হয়েছে। মার্কিন নির্বাচনের হস্তক্ষেপের বিষয়টিও অস্বীকার করে আসছে রাশিয়া। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম