মরদেহ বিক্রি করে কোটি ডলার মুনাফা করেছে মার্কিন কোম্পানি

বিদেশ ডেস্ক
২৬ অক্টোবর ২০১৭, ১৯:১১আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ১৯:১৪

বৈজ্ঞানিক গবেষণার জন্য দান করা মরদেহ বিক্রি করে কোটি ডলার মুনাফা করেছে একটি মার্কিন কোম্পানি।  সায়েন্স কেয়ার নামের ওই কোম্পানিটির মালিক জিম রজার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানিটি গবেষণার জন্য দান করা মরদেহ বিক্রি করে অন্তত ১ কোটি ২৫ লাখ ডলার আয় করেছে।

মরদেহ বিক্রি করে কোটি ডলার মুনাফা করেছে মার্কিন কোম্পানি

ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের অডিট প্রতিবেদন পর্যালোচনা করে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত কোম্পানিটির মালিক রজার্স ও তার স্ত্রী জোশি দান করা মরদেহ বিক্রি করে সাড়ে ১২ মিলিয়ন ডলার আয় করেছে।

উল্লেখিত সময়ের আগে ও পরে সায়েন্স কেয়ার আরও কয়েক কোটি ডলার আয় করেছে। ২০১৬ সালে সায়েন্স কেয়ার বিলিয়ন ডলারে মালিকানা বিক্রি করে। যদিও বিক্রয়ের শর্তাবলী প্রকাশ করা হয়নি। তবে এই বিক্রির সময় কোম্পানি উল্লেখ করে এক লাখের বেশি মানুষ সায়েন্স কেয়ারকে তাদের দেহ দান করেছেন।

কোম্পানিটির তথ্য অনুসারে, গত বছর সায়েন্স কেয়ার ৫ হাজার মরদেহ পায়। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত কোম্পানিটি অন্তত ১৭ হাজার মরদেহ পেয়েছে। এ সময়ে সায়েন্স কেয়ার ৫১ হাজার ৫০০ অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি করেছে অথবা ভাড়া দিয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, গত বছর জিম ও জোসি একটি বিমান ও বিলাস বহুল বাড়ি কিনেছেন। হাওয়াই ও কোলোরাডোতেও তাদের সম্পত্তি রয়েছে।

এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন জিম রজার্স। তিনি জানান, পরিবারের সঙ্গে সময় কাটাতে সায়েন্স কেয়ার কোম্পানি বিক্রি করেছেন তিনি।

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম