মার্কিন নির্বাচনে রুশ সংযোগে প্রথম অভিযোগ দায়ের

বিদেশ ডেস্ক
২৮ অক্টোবর ২০১৭, ১৮:৪৯আপডেট : ২৮ অক্টোবর ২০১৭, ১৮:৫১

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের ঘটনায় যুক্তরাষ্ট্রের এক ফেডারেল গ্র্যান্ড জুরি প্রথম অভিযোগ গ্রহণ করেছেন। শুক্রবার এই অভিযোগ গ্রহণ করা হয়। এই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ট্রাম্প-পুতিন

খবরে বলা হয়েছে, ফেডারেল বিচারকের নির্দেশে অভিযোগটি সিল করা ছিল। ফলে অভিযোগটি কী এবং কার বিরুদ্ধে তা দায়ের করা তা স্পষ্ট নয়। সূত্র মতে, সোমবার অভিযোগটি উন্মুক্ত করা হতে পারে।

রুশ সংযোগের ঘটনায় অভিযোগ দায়েরের খবরটি শুক্রবার প্রথম প্রকাশ করেছিল মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সংস্থাটি জানায়, সোমবার অভিযুক্ত ব্যক্তিকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে।

চলতি বছরের জানুয়ারিতে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে নিশ্চিত হয়। গোয়েন্দারা জানতে পারেন, ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে নির্বাচনে হারানোর জন্য রাশিয়া ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবিরকে সহযোগিতা করেছে। হিলারি ও ডেমোক্র্যাট দলের ইমেইল হ্যাকিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণা চালিয়ে ট্রাম্পকে সহযোগিতা করে রাশিয়া।

সাবেক এফবিআই প্রধান রবার্ট মুয়েলার রুশ সংযোগ তদন্তে বিশেষ উপদেষ্টা হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। শুক্রবার অভিযোগ দায়েরের বিষয়ে মন্তব্য করতে মুয়েলারের মুখপাত্র পিটার কার অস্বীকৃতি জানিয়েছেন।

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী