যুক্তরাষ্ট্রে হামলার সামর্থ্য নেই উত্তর কোরিয়ার: ম্যাথিস

বিদেশ ডেস্ক
১৬ ডিসেম্বর ২০১৭, ২১:০৩আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ২১:০৪

উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) যুক্তরাষ্ট্রে আঘাত করার মতো সামর্থ্য নেই বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাথিস। শুক্রবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনে সাংবাদিকদের অফ-ক্যামেরা ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেছেন।

জেমস ম্যাথিস

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, উত্তর কোরিয়ার নভেম্বরে পরীক্ষিত আইসিবিএম আমাদের বিরুদ্ধে হুমকি হয়ে ওঠার মতো সামর্থ্য দেখাতে পারেনি। যুক্তরাষ্ট্র এখনও পরিস্থিতি পর্যালোচনা করছে। আমরা এখনও ফরেনসিক পরীক্ষা করছি, আমরা এখনও ফরেনসিক পর্যালোচনা করছি, এতে কিছুটা সময় লাগবে।

২৮ নভেম্বর উত্তর কোরিয়া একটি নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। এটি আগের সবগুলো ক্ষেপণাস্ত্রের চেয়ে বেশি উচ্চতা ও দূরত্ব অতিক্রম করে। দেশটি দাবি করেছে, এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের যেকোনও স্থানে আঘাত হানতে সক্ষম।

জেমস ম্যাথিস জানান, এই পরীক্ষা প্রমাণ করে উত্তর কোরিয়া বিশ্বের যে কোনও ভূখণ্ডে আঘাত হানতে পারে এমন ক্ষেপণাস্ত্র নির্মাণের চেষ্টা ও গবেষণা করছে। সূত্র: সিএনএন।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম