হামলার ষড়যন্ত্রের অভিযোগে যুক্তরাষ্ট্রে সাবেক নৌ সেনা গ্রেফতার

বিদেশ ডেস্ক
২৩ ডিসেম্বর ২০১৭, ১৮:৫৯আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৭, ১৯:০১

যুক্তরাষ্ট্রের সান ফ্রানসিস্কোতে বড়দিনে হামলার ষড়যন্ত্র করার অভিযোগে এক সাবেক নৌ সেনাকে গ্রেফতার করেছে দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই। গোয়েন্দাদের মতে, ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠী দ্বারা অনুপ্রাণিত হয়ে অ্যারোন জেমসন (২৬) নামের এই নৌ সেনা বড়দিনে ৩৯টি পর্যটন এলাকায় হামলার পরিকল্পনা করছিল।

বড়দিনে ব্যস্ত এলাকায় হামলার ষড়যন্ত্র

ক্যালিফোর্নিয়ার মোডেস্টোতে এ সন্দেহভাজনের বাড়িতে বুধবার এফবিআই এজেন্টরা তল্লাশি অভিযান চালায়।

এফআইয়ের স্পেশাল এজেন্ট ক্রিস্টোফার ম্যাককিনি আদালতে এই বিষয়ে প্রতিবেদন জমা দিয়েছেন। তাতে তিনি উল্লেখ করেছেন, অ্যারোন জেমসন (২৬) পেশায় একজন ট্রাক চালক। সে ৩৯টি পর্যটন এলাকায় হামলার ষড়যন্ত্র করছিল।  জিজ্ঞাসাবাদে অ্যারন জানায়, ১৮ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে জনাকীর্ণ স্থান লক্ষ্য করে সে এ হামলা চালাতে চেয়েছিল। এক্ষেত্রে হামলা চালানোর সবচেয়ে উপযুক্ত ছিল বড়দিন।

প্রতিবেদনে আরও বলা হয়, জেমসনের হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার কোনও পরিকল্পনা ছিল না। সে আত্মঘাতী হওয়ার জন্য প্রস্তুত ছিল।

এফবিআই’র দেওয়া তথ্য অনুসারে, জেমসন ২০০৯ সালে মার্কিন নৌবাহিনী থেকে বুনিয়াদি প্রশিক্ষণ নিয়ে ‘শার্পশুটারের’ ওপর স্নাতক করেন। তবে বংশগত রোগ অ্যাজমার বিষয়টি গোপন করায় পরে তাকে বরখাস্ত করা হয়। সূত্র: বিবিসি।

/এএ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম