ফেব্রুয়ারির যুক্তরাজ্য সফর বাতিল করলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০১৮, ১১:১৫আপডেট : ১২ জানুয়ারি ২০১৮, ১১:৪৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেব্রুয়ারিতে যুক্তরাজ্য সফরের পরিকল্পনা বাতিল করেছেন। এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সফরে লন্ডনে নতুন মার্কিন দূতাবাস উদ্বোধন করার কথা ছিল ট্রাম্পের। কিন্তু তিনি সফর বাতিল করায় তা উদ্বোধন করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।

থেরেসা মে ও ডোনাল্ড ট্রাম্প

গত বছর ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে যুক্তরাষ্ট্র সফরের সময় ট্রাম্পকে লন্ডন আসার আমন্ত্রণ জানান। ট্রাম্পও আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। তবে সফরের কোনও নির্দিষ্ট তারিখ নির্দিষ্ট করা হয়নি।

ট্রাম্পের সফর বাতিলের বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।

বিবিসি জানায়, ফেব্রুয়ারির সফর বাতিল করায় এই বছরের শেষ দিকে ট্রাম্পকে আমন্ত্রণ জানানো হতে পারে। ওই সময় ব্রিটিশ রানির সঙ্গে বাকিংহাম প্যালেসে মধ্যহ্নভোজে মার্কিন প্রেসিডেন্ট অংশ নিতে পারেন।

সংবাদমাধ্যমটির কূটনৈতিক প্রতিবেদক জেমস লান্ডেল জানান, তবে ট্রাম্পের রাষ্ট্রীয় সফরের কোনও সূচি চূড়ান্ত হয়নি। এমনকি সফরের বিস্তারিত বিষয়ে কিছু জানায়নি হোয়াইট হাউস।

যুক্তরাজ্যে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত উডি জনসন গত মাসে বিবিসিকে বলেছিলেন, নতুন বছরে ট্রাম্প অবশ্যই ব্রিটেন সফর করবেন।

তবে বড় ধরনের প্রতিবাদের আশঙ্কায় ট্রাম্প সম্ভাব্য সফর বিলম্বিত করতে চেয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম