'ডিজিটাল জেনেভা কনভেনশন' বাস্তবায়নের প্রচেষ্টা

সাইবার হামলায় সহায়তা দেবে না প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো

বিদেশ ডেস্ক
১৮ এপ্রিল ২০১৮, ১৬:৩৪আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ১৮:১১

প্রযুক্তি বিশ্বের নামকরা ৩০টিরও বেশি প্রতিষ্ঠান সাইবার হামলা চালাতে কোনও দেশের সরকারকে সহায়তা না দেওয়ার প্রতিজ্ঞা করেছে। অপরাধমূলক উদ্দেশ্যে হওয়া বা ভূরাজনৈতিক উদ্দেশ্যে করা, যেরকমই হোক না কেন, সকল ধরণের সাইবার হামলা থেকে ব্যবহারকারীদের সুরক্ষা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে ‘সাইবার সিকিউরিটি টেক অ্যাকর্ড’ শীর্ষক যৌথ ওই ঘোষণায়। প্রস্তাবনায় সম্মতি দিয়েছে মাইক্রোসফ্ট, ফেসবুক, সিসকো, জুনিপার নেটওয়ার্কস, ওরাকল, নোকিয়া, স্যাপ, ডেল, সিমানটেক, ফায়ারআই ট্রেন্ড মাইক্রোসহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠান। প্রস্তাবিত ওই চুক্তিতে প্রযুক্তি শিল্পে থাকা প্রতিষ্ঠান এবং গবেষকদের মধ্যে নতুন আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক সহযোগিতামূলক সম্পর্ক স্থাপনের ওপর জোর দেওয়া হয়েছে, যাতে হামলা ও নিরাপত্তা দুর্বলতার বিষয়ে একে অপরকে অবহিত করতে পারা যায়। সাইবার হামলায় সহায়তা দেবে না প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো

মাইক্রোসফ্টের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ মঙ্গলবার সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত আরএসএ সাইবার সিকিউরিটি সম্মেলনে দেওয়া ভাষণে বলেছেন, ‘আমরা এক নতুন বাস্তবতার মধ্যে এসে পড়েছি। আমাদেরকে এক নতুন প্রজন্মের অস্ত্রের উপস্থিতির মধ্যে বসবাস করতে হচ্ছে যেখানে ইন্টারনেট হয়ে উঠেছে নতুন যুদ্ধক্ষেত্র।’ ২০১৭ সালে হওয়া সাইবার হামলার ভয়াবহতার প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, ওই ঘটনার পর থেকে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বুঝতে শুরু করেছে, বিশ্ব জোড়া গ্রাহক ও ভোক্তাদের সুরক্ষা দিতে একযোগে কাজ করার নীতিভিত্তিক পথ অনুসরণ করতে হবে।

গত বছরের আরএসএ কনফারেন্সের পর থেকেই একটা ডিজিটাল জেনেভা কনভেনশন গড়ে তলার চেষ্টা করছেন ব্র্যাড স্মিথ। তার উদ্দেশ্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চালানো সাইবার হামলা থেকে সাধারণ ব্যবহারকারীদের রক্ষায় একটি আন্তর্জাতিক সংস্থা গড়ে তোলা। তার প্রস্তাব, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালে যেমন জেনেভা চুক্তি হয়েছিল ঠিক তেমনি সাইবার হামলার বিরুদ্ধে একটি চুক্তি বাস্তবায়িত করা।

বার্তাসংস্থা রয়টার্স লিখেছে, এ বিষয়ে কয়েকটি প্রশ্নের কোনও উত্তর দেয়নি মাইক্রোসফ্ট। সংস্থাটি নিজে আগে কোনও সরকারি সাইবার হামলায় সহযোগিতা করেছে কি না এ প্রশ্নের কোনও জবাব দেওয়া হয়নি। তাছাড়া যেসব প্রতিষ্ঠান আইনগতভাবে সাইবার হামলা চালাতে সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ তারা কিভাবে প্রস্তাবিত ওই চুক্তিতে স্বাক্ষর করবে, এমন জিজ্ঞাসারও কোনও উত্তর পায়নি রয়টার্স। সাইবার হামলা চালানোর সরকারি আদেশ পেলে কিভাবে প্রতিষ্ঠানগুলো কিভাবে তা পালনে অস্বীকার করবে, সে বিষয়টিও অস্পষ্ট।

/এএমএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম