স্ত্রী-সন্তানের কাছ থেকে পৃথক করে ফেলায় যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীর আত্মহত্যা

বিদেশ ডেস্ক
১১ জুন ২০১৮, ০৮:২৮আপডেট : ১১ জুন ২০১৮, ১১:০১
image

টেক্সাস জেলে আটক হন্ডুরাসের একজন অভিবাসন প্রত্যাশী গত মে মাসে আত্মহত্যা করেছেন। অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের দায়ে তাকে গ্রেফতার করা হয়েছিল। কর্তৃপক্ষের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তিনি যাতে নিজের ক্ষতি করতে না পারেন সেজন্য তাকে নিরাপত্তা ক্যামেরাযুক্ত প্রকোষ্ঠে রাখা হয়েছিল। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান যুক্তরাষ্ট্রের স্টার কাউন্টির শেরিফ অফিসের বরাত দিয়ে লিখেছে, আত্মহত্যাকারী ব্যক্তির নাম মার্কো অ্যান্তোনিয়ো মুনোজ। সংঘাতপ্রবণ হয়ে ওঠার অভিযোগে তাকে কারাগারে পাঠানোর কথা বলা হয়েছে। অথচ তাকে তার স্ত্রী ও সন্তানের কাছ থেকে পৃথক করে ফেলা হয়েছিল। আর সেজন্যই তিনি ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। স্ত্রী-সন্তানের কাছ থেকে পৃথক করে ফেলায় যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীর আত্মহত্যা

মেক্সিকো সীমান্ত দিয়ে অভিবাসীদের যে দলটি মধ্য আমেরিকা থেকে কয়েক মাসের যাত্রা শেষে টেক্সাস সীমান্তে উপস্থিত হয়েছিল, তাদের অনেকের জীবনেই বিভীষিকা হয়ে উঠেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত। মার্কিন সরকার অনুমোদনহীন অভিবাসীদের তাদের পরিবারের কাছ থেকে আলাদা করে ফেলছে। অভিবাসন প্রত্যাশীদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হচ্ছে আর তদের সন্তানদের নিয়ে যাওয়া হচ্ছে আশ্রয়কেন্দ্রে। এ নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন ট্রাম্প কন্যা ইভানকাও। নিজের সন্তানের সঙ্গে তোলা ছবি প্রকাশ করার পর প্রশ্ন উঠেছিল, ইভানকা কি অভিবাসন প্রত্যাশীদের কাছ থেকে তাদের সন্তানদের পৃথক করে ফেলার সিদ্ধান্তের বিরুদ্ধে কিছু বলতে পারেন না?

‘কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন’ ও শেরিফ অফিসের প্রতিবেদনে মুনোজের আত্মহত্যার কারণ সম্পর্কে কিছু বলা হয়নি; কেন তিনি এতটা উত্তেজিত হয়ে গিয়েছিলেন সে বিষয়েও পাওয়া যায়নি কোনও সূত্র। সেখানে বলা হয়েছে, মুনোজের মানসিক স্বাস্থ্যও ভালো ছিল এবং তিনি আত্মহত্যা করতে পারেন এমন কোনও লক্ষণ উপস্থিত ছিল না। কিন্তু মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের কাছে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সীমান্তরক্ষী জানিয়েছেন, মুনোজ তার স্ত্রী ও তিন বছর বয়সী শিশু পুত্রকে নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। অভিবাসন অফিসের পক্ষ থেকে যখন তাকে জানানো হয়েছিল, তাকে তার পরিবারের কাছ থেকে আলাদা রাখা হবে, তখনই তিনি উত্তেজিত হয়ে পড়েছিলেন। নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা ভিডিও চিত্রে দেখা গেছে, মুনোজ তার সোয়েটারকে ব্যবহার করে গলায় ফাঁস নিয়েছিলেন।

/এএমএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম