যুক্তরাষ্ট্রে শপিং সেন্টারের পার্কিংয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৫

বিদেশ ডেস্ক
০৬ আগস্ট ২০১৮, ১৩:৪৭আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ১৩:৪৮

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্টা আনা নামে একটি শপিং সেন্টারের গাড়ি পার্কিং এলাকায় ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার বিকালে এই দুর্ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এই খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে শপিং সেন্টারের পার্কিংয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৫

অরেঞ্জ কান্ট্রি অগ্নি নির্বাপণ বিভাগ জানায়, বিমান বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে ব্রিস্টল স্ট্রিটের ৩৯০০ নম্বর ব্লকে যায় তাদের কর্মীরা। ওই ঘটনার ভিডিও ফুটেজ ও ছবিতে দেখা গেছে, দুই ইঞ্জিন বিশিষ্ট সেসনা বিমানের ধ্বংসাবশেষ ওই এলাকায় পড়ে রয়েছে।

অগ্নি নির্বাপণ বিভাগ জানায়, বেলা ১২টা ২০ নাগাদ বিমানটি শপিং সেন্টারের পার্কিং এলাকায় ধসে পড়ে। বিমানে থাকা ৫ জনই এতে নিহত হন। তবে মাটিতে থাকা কেউ এতে আহত হননি।

ফেডারেশন অ্যাভিয়েশন বিভাগের প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, সেসনা-৪১৪ বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে জরুরি পরিস্থিতি ঘোষণা করলে তাদের অরেঞ্জ কান্ট্রির জন ওয়েইন বিমানবন্দরে অবতরণের অনুমতি দেওয়া হয়। তাদের বিভাগ এই ঘটনার তদন্ত শুরু করেছে বলেও জানানো হয়।

/জেজে/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম