রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করবে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০৯ আগস্ট ২০১৮, ১০:০২আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ১০:১৩

যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করবে। যুক্তরাজ্যে বসবাসকারী সাবেক রুশ এজেন্ট সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ের ওপর নার্ভ এজেন্ট হামলার রাশিয়া জড়িত অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করবে যুক্তরাষ্ট্র

এ বছর মার্চে যুক্তরাজ্যের সালিসবুরি এলাকায় স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনার তদন্তে যুক্তরাজ্যের গোয়েন্দারা রাশিয়াকে দায়ী করেন। তবে মস্কো এই হামলায় নিজেদের জড়িত থাকার কথা দৃঢ়ভাবে অস্বীকার করে আসছে।

বুধবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নার্ভ এজেন্ট হামলার কারণে তারা রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নৌরেট জানান, যুক্তরাষ্ট্র নিশ্চিত হয়েছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে রাসায়নিক অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে অথবা নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধে রাসায়নিক বা বায়োলজিক্যাল হামলা চালিয়েছে।

ব্রিটিশ সরকার যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম