বিক্রি হচ্ছে ৮১ হাজার ফেসবুক অ্যাকাউন্টের ব্যক্তিগত বার্তা

বিদেশ ডেস্ক
০২ নভেম্বর ২০১৮, ১৬:৩১আপডেট : ০২ নভেম্বর ২০১৮, ১৬:৩৩

বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অন্তত ৮১ হাজার অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নিয়ে হ্যাকাররা ব্যক্তিগত বার্তা বিক্রি করছে। হ্যাকাররা বিবিসি রাশিয়ান সার্ভিসকে জানিয়েছে, তাদের কাছে অন্তত ১২০ মিলিয়ন ফেসবুক অ্যাকাউন্টের তথ্য রয়েছে। তারা এসব অ্যাকাউন্টের তথ্য বিক্রি করতে চায়। যদিও বিশেষজ্ঞরা এতো বিপুল সংখ্যক ফেসবুক অ্যাকাউন্টের তথ্য ফাঁস নিয়ে সংশয় প্রকাশ করেছেন। আর ফেসবুক জানিয়েছে, তাদের ওয়েবসাইটে কোনও অনুপ্রবেশের ঘটনা ঘটেনি।

বিক্রি হচ্ছে ৮১ হাজার ফেসবুক অ্যাকাউন্টের ব্যক্তিগত বার্তা

বিবিসি জানায়, ব্রাউজারে বিপজ্জনক এক্সটেনশনের মাধ্যমে এসব অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে সম্ভবত। যেনও আর কোনও অ্যাকাউন্ট আক্রান্ত না হয় সেজন্য ফেসবুক বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে।

খবরে বলা হয়েছে, যেসব অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে সেগুলো মূলত ইউক্রেন ও রাশিয়ার। তবে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ব্রাজিলসহ আরও কিছু দেশের অ্যাকাউন্টও থাকতে পারে।

হ্যাকাররা প্রতিটি অ্যাকাউন্টে প্রবেশের তথ্য (অ্যাকসেস) ১০ সেন্ট করে বিক্রি করতে চাইছে। যদিও পরে হ্যাকারদের এই বিজ্ঞাপন আর পাওয়া যায়নি।

ফেসবুকের নির্বাহী গাই রোজেন বলেন, আমরা ব্রাউজার নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করেছি যাতে বিপজ্জনক এক্সটেনশনগুলো তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড না করা যায়। একই সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

সেপ্টেম্বরে এফবিসেলার নামের একজন ব্যবহারকারী ইংরেজি ভাষার একটি ফোরামে একটি বিজ্ঞাপন দিলে বিষয়টি নজরে আসে। ওই ব্যবহারকারী লিখেছেন, আমরা ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করছি। আমাদের ডাটাবেজে ১২০ মিলিয়ন অ্যাকাউন্টের তথ্য রয়েছে।

বিবিসির পক্ষ থেকে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ডিজিটাল শ্যাডোস এই দাবি পরীক্ষা করে জানায়, নমুনা হিসেবে যে ৮১ হাজার অ্যাকাউন্টের তথ্য অনলাইনে প্রকাশ করা হয়েছে সেগুলোতে ব্যক্তিগত বার্তা রয়েছে। পরে আরও ১ লাখ ৭৬ হাজার অ্যাকাউন্টের তথ্য উন্মুক্ত করা হয়। কিন্তু এবার ইমেইল ঠিকানা ও ফোন নম্বর গোপন রাখা হয়।

বিবিসি রাশিয়ান সেবার পক্ষ থেকে ফাঁস হওয়া পাঁচজন ফেসবুক ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগ করা হয়। তারা তথ্য ফাঁসের বিষয়টি নিশ্চিত করেছেন।

যেসব ওয়েবসাইটে তথ্য প্রকাশ করা হয়েছে সেগুলোর মধ্যে একটি সেন্ট পিটার্সবুর্গের। সাইবার ক্রাইম ট্র্যাকার সার্ভিস ওয়েবসাইটটি আইপি অ্যাড্রেস শনাক্ত করে জানায়, এই আইপি থেকে লকিবট ট্রজান ছড়িয়ে দেওয়া হয়েছে। যা ব্যবহারকারীদের পাসওয়ার্ড হাতিয়ে নিতে পারছে।

ফেসবুক জানায়, পার্সোনাল শপিং অ্যাসিস্ট্যান্টস, বুকমার্কিং অ্যাপ্লিকেশন, এমনকি মিনি পাজল গেমের মতো বিভিন্ন থার্ড পার্টি সুবিধা দেয় ক্রোম, ওপেরা ও ফায়ারফক্সের মতো ব্রাউজারগুলো। এই এক্সটেনশনের আইকন ইউআরএল অ্যাড্রেস বারের পাশেই থাকে ক্লিকের অপেক্ষায়। এধরনের এক্সটেনশন ব্যবহার করে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড হাতিয়ে নেওয়া হতে পারে। যদিও ফেসবুক এক্সটেনশনটির নাম জানায়নি।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম