যুক্তরাষ্ট্রে বিতর্কিত তেলের পাইপলাইন নির্মাণে আদালতের নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
০৯ নভেম্বর ২০১৮, ১৭:১৭আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ১৭:২১

যুক্তরাষ্ট্রে বিতর্কিত কিস্টোন এক্সএল তেলের পাইপলাইন নির্মাণে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির একটি কেন্দ্রীয় আদালত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কেন আগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে তা যথাযথভাবে ব্যাখ্যা করতে না পারায় এই আদেশ দেয় আদালত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে বিতর্কিত তেলের পাইপলাইন নির্মাণে আদালতের নিষেধাজ্ঞা

বৃহস্পতিবার মন্টানা জেলার আদালতের বিচার ব্রায়ান মরিস এই রুল জারি করেন। এই আদেশটি ট্রাম্প প্রশাসন ও তেল খাতের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। স্থানীয় আদিবাসীদের জন্য এটা বড় জয়।

দায়িত্ব গ্রহণের পরই ট্রাম্প জ্বালানি কোম্পানি ট্রান্সকানাডাকে বিতর্কিত কিস্টোন এক্সএল পাইপলাইন স্থাপনের অনুমতি দেন। তিনি দাবি করেছিলেন, এতে করে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অবকাঠামোগত উন্নয়ন হবে।

এই আদেশের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প ২০১৫ সালের দেওয়া একটি আদেশকে বাতিল করেন। বারাক ওবামা পরিবেশগত দিক বিবেচনায় পাইপলাইনটি নির্মাণে নিষেধাজ্ঞা জারি করেছিল আদালত।

ট্রান্সকানাডা পাঁচ বছরেরও বেশি সময় ধরে ১ হাজার ৮৯৭ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন নির্মাণের চেষ্টা করার পর ২০১৫ সালের নভেম্বরে বারাক ওবামা পরিবেশবাদীদের চাপে প্রকল্পটি প্রত্যাখ্যান করেছিলেন।

বৃহস্পতিবার নিষেধাজ্ঞাটি সাময়িক। এই আদেশে পাইপলাইন স্থাপনে পরিবেশ, সংস্কৃতি ও বণ্যপ্রাণীর ওপর প্রভাবের বিষয়টি আরও গভীরভাবে পর্যালোচনার কথা বলা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক