মেলানিয়ার সঙ্গে বিরোধ, উপদেষ্টার দায়িত্ব ছাড়লেন রিকার্ডেল

বিদেশ ডেস্ক
১৫ নভেম্বর ২০১৮, ১৪:০৪আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ১৪:০৬

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন হোয়াইট হাউসের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিরা রিকার্ডেল। বুধবার হোয়াইট হাউসের এক মুখপাত্র সারাহ স্যান্ডার্স জানান, হোয়াইট হাউসের রূপান্তরের জন্য এই দায়িত্ব থেকে সরিয়ে প্রশাসনে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

মেলানিয়ার সঙ্গে বিরোধ, উপদেষ্টার দায়িত্ব ছাড়লেন রিকার্ডেল

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে কর্মকর্তাদের রদ-বদল করতে পারেন, এমন খবর প্রকাশিত হওয়ার পরই রিকার্ডেল পদত্যাগ করলেন। মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুসারে, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জন কেলি বা হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি কার্স্টজেন নিয়েলসেনকে অপসারণ করতে পারেন ট্রাম্প।

কয়েকদিন আগে মেলানিয়া ট্রাম্প বলেছিলেন, হোয়াইট হাউসে কাজ করার মতো সম্মান পাওয়ার যোগ্যতা আর রাখেন রিকার্ডেল।

এ বছরের অক্টোবরে আফ্রিকা সফরে উভয়ের মধ্যে বিরোধের শুরু হয় বলে মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে। সফরে বিমানের আসন বিন্যাস নিয়ে রিকার্ডেলের সঙ্গে বাকবিতণ্ডা হয় মেলানিয়ার। ওই সময় এক বিরল সাক্ষাৎকারে মেলানিয়া জানান, হোয়াইট হাউসে অনেকেই রয়েছেন যাদেরকে তিনি বিশ্বাস করেন না। তিনি বলেছিলেন, প্রেসিডেন্টকে তিনি পরামর্শ ও সৎ মত জানিয়েছেন এবং এরপর যা করার ট্রাম্প তা করবেন।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মেলানিয়া মনে করেন তার সম্পর্কে কয়েকটি নেতিবাচক খবরের নেপথ্যে ছিলেন রিকার্ডেল।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম