ইরানকে মোকাবিলাই মধ্যপ্রাচ্যে শান্তির চাবিকাঠি: যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৮আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫০

ইরানকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় হুমকি আখ্যায়িত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। বৃহস্পতিবার পোল্যান্ডে মধ্যপ্রাচ্য সম্মেলন শুরুর প্রাক্কালে তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি অর্জনের জন্য মূল চাবিকাঠি হলো ইরানকে মোকাবিলা করা। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এখবর জানিয়েছে।

ইরানকে মোকাবিলাই মধ্যপ্রাচ্যে শান্তির চাবিকাঠি: যুক্তরাষ্ট্র

সম্মেলনের উদ্বোধনের আগেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একান্ত বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এসময় পম্পেও বলেছেন, ইরানকে মোকাবিলা ছাড়া এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা আসতে পারে না। এটা অসম্ভব।

যুক্তরাষ্ট্র ও পোল্যান্ড এই সম্মেলনের পৃষ্ঠপোষকতা করছে। তাদের দাবি, মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই উদ্যোগ। কিন্তু তা বাস্তবে ইরানকে বিচ্ছিন্ন করার উদ্যোগ হিসেবে আবির্ভুত হয়েছে। ইরান এই সম্মেলনকে প্রত্যাখ্যান করেছে।

সম্মেলনে ৬০ টিরও বেশি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অংশগ্রহণ করছেন। এদের মধ্যে বেশ কয়েকটি আরব দেশ রয়েছে। রাশিয়া ও চীন এই সম্মেলনে অংশ নিচ্ছে না। ফিলিস্তিনও সম্মেলনে উপস্থিতি হওয়ার জন্য মার্কিন আহ্বান প্রত্যাখ্যান করেছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সম্মেলনে অংশগ্রহণ করছেন। তবে ফ্রান্স, জার্মানি তাদের মন্ত্রি পর্যায়ে কোনও প্রতিনিধি পাঠায়নি। ইউরোপীয় ইউনিয়নও তাদের পররাষ্ট্রমন্ত্রীকে পাঠায়নি।

সম্মেলনের উদ্বোধনী ভাষণে পম্পেও বলেন, আজকের আলোচনায় কোনও দেশ প্রভাব বিস্তার করতে পারবে না বা কোনও একটি ইস্যু গুরুত্ব পাবে না। নিরাপত্তার জন্য আমাদের অবশ্যই একসঙ্গে কাজ করতে হবে। কোনও দেশেরই নীরব থাকার সুযোগ নাই।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম