রোবটের মাধ্যমে রোগীকে আসন্ন মৃত্যুর সংবাদ দেওয়ায় স্বজনের ক্ষোভ

বিদেশ ডেস্ক
০৯ মার্চ ২০১৯, ২৩:২৫আপডেট : ০৯ মার্চ ২০১৯, ২৩:২৮
image

যুক্তরাষ্ট্রে মৃত্যুশয্যায় থাকা এক রোগীকে রোবটের ভিডিওকলের মাধ্যমে তার আসন্ন মৃত্যুর সংবাদ দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর স্বজনরা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সন্ধ্যায় হাসপাতালের একটি রোবট উপস্থিত হয় রোগীর ঘরে। আর এর স্ক্রিনে ভিডিওকলের মাধ্যমে একজন চিকিৎসক জানিয়ে দেন, তিনি আর বেশি সময় বাঁচবেন না। রোবটের মাধ্যমে রোগীকে আসন্ন মৃত্যুর সংবাদ দেওয়ায় স্বজনের ক্ষোভ সংশ্লিষ্ট রোগীর নাম আর্নেস্ট কুইনটানা (৭৮)। বাড়িতে থাকা অবস্থাতেই তার শ্বাসকষ্ট শুরু হয়। অ্যাম্বুলেন্স এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। ফুসফুসের দুরারোগ্য রোগ ছিল তার। ক্যালিফোর্নিয়ার কাইজার পার্মানেন্টে মেডিক্যাল সেন্টার তাকে রাখে নিবিড় পরিচর্যা কেন্দ্রে। কিন্তু গত মঙ্গলবার (০৫ মার্চ) তিনি মারা যান। ওইদিন সন্ধ্যায় একটি রোবট রোগীর ঘরে এসেছিল, যেখানে উপস্থিত ছিলেন কুইনটানার নাতনি আন্যালিসিয়া উইলহ্যাম (৩৩)।
উইলহ্যামের ভাষ্য, ‘নার্স জানালেন, চিকিৎসকের রাউন্ড শুরু হবে। এরপর সেখানে চেল এলো একটি রোবট। রোবটের স্ক্রিনে একজন চিকিৎসক কথা বলতে শুরু করলেন। তিনি যা বললেন তা আমাকে আবার আমার দাদাকে বলতে হলো। কারণ রোবট যেদিকে ছিল ওইদিকের কানে তিনি শুনতে পেতেন না।’
কুইনটানার নাতনির কাছ থেকে জানা গেছে রোবটের স্ক্রিনে বলাসংশ্লিষ্ট চিকিৎসকের ভাষ্য:আমরা আপনার পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছি। আপনার ফুসফুসের কোনও অংশই আর কাজ করছে না। এমন অবস্থায় উইলহ্যাম তাকে বাড়ি নিয়ে যাওয়ার কথা তুললে চিকিৎসক জানান, সেটাও আর সম্ভব হবে না।
উইলহ্যামের আপত্তি এখানেই। কেন একজন মৃত্যু পথযাত্রীকে তার আসন্ন মৃত্যুর কথা রোবটের মাধ্যমে বলা হলো। তার ভাষ্য, ‘রোবট যদি সাধারণ কোনও তথ্য দিতে আসে, ঠিক আছে। কিন্তু আপনার ফুসফুসের কোনও অংশই আর কাজ করছে না এবং যতক্ষণ আপনি মরে না যাচ্ছেন ততক্ষণ আমরা আপনাকে মরফিন (ব্যাথানাশক) দিয়ে রাখব, এমন কথা একজন মৃত্যুপথযাত্রীকে কোনও মানুষের বলা উচিত। রোবটের নয়।’
ক্যালিফোর্নিয়ার সংশ্লিষ্ট হাসপাতালটির জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট মিচেল গাস্কিল হেমস ‘প্রত্যাশা অনুযায়ী’ সেবা দিতে না পারায় ‘দুঃখ প্রকাশ’ করেছেন। তবে একই সঙ্গে হাসপাতালের রোবট ব্যবহারের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়েছেন।হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, ‘সন্ধ্যায় যে রোবট ভিডিওকলে চিকিৎসক কথা বলেছেন তা আগের চিকিৎসকের সশরীরে পরীক্ষা-নিরীক্ষা করে যাওয়ারই ফলোআপ ছিল। সেই ভিডিওকলে এমন কিছু বলা হয়নি যা আগে তার পরিবারের সদস্যদের বলা হয়নি বা রিপোর্টে উল্লেখ করা হয়নি।’
উইলহ্যাম জানিয়েছেন, মৃত্যুর আগে তার দাদা কাকে কী দিতে হবে তা জানিয়ে গেছেন এবং অনুরোধ করেছেন, তার স্ত্রীর, উইলহ্যামের দাদীর, যেন যত্ন করা হয়।

/এএমএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম