কথা বলার সময় খামেনির সতর্ক হওয়া উচিত: ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৮ জানুয়ারি ২০২০, ০৮:৪৬আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ০৮:৪৭

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে কথা বলার সময় খুব সতর্ক থাকার হুঁশিয়ারি জানিয়েছেন। শুক্রবার ১২ বছর পর জুমার নামাজের খুতবায় যুক্তরাষ্ট্রকে আক্রমণ করে খামেনির ভাষণের পর এই প্রতিক্রিয়া জানান ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

কথা বলার সময় খামেনির সতর্ক হওয়া উচিত: ট্রাম্প

এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ইরানের তথাকথিত সর্বোচ্চ নেতা, যিনি বেশ কয়েকদিন ধরে সর্বোচ্চ নেই, তিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপ সম্পর্কে নোংরা কথা বলেছেন।

ট্রাম্প আরও বলেন, তাদের অর্থনীতি ভেঙে পড়ছে, লোকজন দুর্ভোগে রয়েছে। কথা বলার সময় তার (খামেনি) খুব সতর্ক হওয়া উচিত।

ইরাকে মার্কিন হামলায় কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি হত্যা ও প্রতিশোধ হিসেবে বাগদাদে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় উভয় দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যুদ্ধ পরিস্থিতিতে ইরানের সেনাবাহিনী ভুল করে ১৭৬ জন যাত্রীবাহী ইউক্রেনের একটি বিমানকে ভূপাতিত করে। এই ঘটনায় ইরানিরা বিক্ষোভ করছেন এবং খামেনির পদত্যাগ চাইছেন।

এই পরিস্থিতিতে শুক্রবার দীর্ঘ ১২ বছর পর জুমার নামাজে ইমামতি করেন খামেনি। নামাজের পূর্বে দেওয়া খুতবায় তিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপকে আক্রমণ করেন এবং ইরানি সেনাবাহিনীকে সমর্থন করেন। ভাষণে তিনি ট্রাম্পকে ভাঁড় আখ্যা দিয়ে বলেছেন, ইরানি জনগণের পেছনে বিষাক্ত ছুরি ধরে রেখে তাদের সমর্থন দেওয়ার কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরাকের মার্কিন সেনা অবস্থানে হামলা চালিয়ে ইরান যুক্তরাষ্ট্রের মুখে চড় দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম