চীনা সাংবাদিকদের ভিসায় কড়াকড়ি আরোপ যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
০৯ মে ২০২০, ১২:৫১আপডেট : ০৯ মে ২০২০, ২০:১০

চীনা সাংবাদিকদের জন্য নতুন ভিসা নির্দেশনা জারি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার জারি করা এই নির্দেশনায় চীনা সাংবাদিকদের জন্য ভিসার নীতিমালা কঠোর করা হয়েছে। করোনাভাইরাস নিয়ে উভয় দেশের চলমান উত্তেজনার মধ্যেই এই পদক্ষেপ নিলো ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্র বলছে, চীনে মার্কিন সাংবাদিকদের সঙ্গে আচরণের পাল্টা পদক্ষেপ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

চীনা সাংবাদিকদের ভিসায় কড়াকড়ি আরোপ যুক্তরাষ্ট্রের

গত কয়েক মাস ধরে চীন ও যুক্তরাষ্ট্র সাংবাদিকদের কেন্দ্র করে পাল্টাপাল্টি পদক্ষেপ নিচ্ছে। মার্চে চীন তিনটি মার্কিন সংবাদপত্রের সাংবাদিককে বহিষ্কার করে। এর আগে যুক্তরাষ্ট্র চীনের রাষ্ট্রীয় পাঁচটি সংবাদমাধ্যমকে দূতাবাস হিসেবে গণ্য করার ঘোষণা দেয়।

শুক্রবার জারি করা বিধিমালাকে চীনের স্বাধীন সাংবাদিকতায় নিপীড়নের বিরুদ্ধে পদক্ষেপ বলে জানিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি। সোমবার থেকে এই নির্দেশনা কার্যকর হবে। এতে করে চীনা সাংবাদিকদের ভিসার মেয়াদ ৯০ দিন করা হয়েছে। অবশ্য মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে।

যুক্তরাষ্ট্রে এমন ভিসার জন্য সাধারণত মেয়াদ রাখা হয় না। নতুন এই বিধিমালা হংকং বা ম্যাকাউয়ের পাসপোর্টধারীদের জন্য প্রযোজ্য হবে না। 

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী