সাংবাদিক ছাঁটাই করে রোবট নিয়োগ করছে মাইক্রোসফট

বিদেশ ডেস্ক
৩০ মে ২০২০, ১৯:৪৭আপডেট : ৩০ মে ২০২০, ২০:১৫

টেক জায়ান্ট মাইক্রোসফট সংবাদ বাছাইয়ের জন্য কয়েক ডজন সাংবাদিককে ছাঁটাই করে স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তার রোবটকে নিয়োগ দিতে যাচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম সিয়াটল টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সাংবাদিক ছাঁটাই করে রোবট নিয়োগ করছে মাইক্রোসফট

মাইক্রোসফটের এমএসএন ওয়েবসাইটের জন্য বিভিন্ন সংবাদ প্রতিষ্ঠানের খবর বাছাইয়ের কাজ করতেন সাংবাদিকরা। তাদের কাজ ছিল সংবাদের শিরোনাম ও ছবি নির্বাচন করা। এখন এই কাজ করবে রোবট।

মাইক্রোসফট জানিয়েছে, এটি তাদের বাণিজ্যিক মূল্যায়নের অংশ। এক বিবৃতিতে কোম্পানিটি বলেছে, সব কোম্পানির মতোই আমরা নিয়মিত বাণিজ্যিক মূল্যায়ন করি। এর ফলে আমরা কিছু খাতে বিনিয়োগ বাড়াই, সময়ে সময়ে অন্য খাতে কমাই। চলমান মহামারির ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি।

অন্যান্য টেক কোম্পানির মতো মাইক্রোসফট সংবাদ প্রতিষ্ঠানগুলোকে তাদের খবর এমএসএন ওয়েবসাইটে ব্যবহারের জন্য অর্থ প্রদান করে থাকে। ওয়েবসাইটে নিয়োগপ্রাপ্ত সাংবাদিকরা বাছাই করতেন কোন খবর প্রদর্শন এবং কীভাবে উপস্থাপন করা হবে।

মাইক্রোসফটের এই সিদ্ধান্তের ফলে জুন মাসের শেষের দিকে প্রায় ৫০ চুক্তিভিত্তিক সংবাদ প্রযোজক তাদের চাকরি হারাবেন। তবে ফুল-টাইম সাংবাদিকদের একটি টিম কাজ চালিয়ে যাবে। সূত্র: বিবিসি।

/এএ/এমএমজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম