করোনার পরীক্ষা কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
২১ জুন ২০২০, ২১:২৯আপডেট : ২১ জুন ২০২০, ২২:০৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, করোনা পরীক্ষার সংখ্যা কমানোর জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন। কারণ এর ফলে কোভিড-১৯ আক্রান্তের রেকর্ড হচ্ছিলো। শনিবার ওকলাহোমার তুলসা শহরে এক নির্বাচনি সমাবেশে একথা জানান তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

করোনার পরীক্ষা কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। রবিবার পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ৩৯ হাজারের বেশি এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২২ হাজার মানুষের। সংক্রমণের প্রকোপ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে বিভিন্ন অঙ্গরাজ্যে লকডাউনসহ কঠোর বিধিনিষেধ জারি করা হলেও ট্রাম্প এমন পদক্ষেপের বিরোধিতা করে আসছেন। অর্থনীতি অচল হয়ে পড়ায় দেশটিতে নতুন করে বেকার হয়েছে ৪ কোটি মানুষ।
এই নির্বাচনি সমাবেশ আয়োজন নিয়েও বেশ বিতর্কের মুখে পড়তে হয়েছে ট্রাম্পকে। এমনকি তার নির্বাচনি প্রচারণা দলের ছয়কর্মী করোনায় আক্রান্ত হলেও সমাবেশ আয়োজন থেকে পিছু হটেননি তিনি।
করোনা পরীক্ষাকে ট্রাম্প ‘শাখের করাত’ উল্লেখ করে বলেন, যখন পরীক্ষার সংখ্যা বাড়ানো হবে তখন আক্রান্তের সংখ্যাও বেড়ে যাবে। ফলে আমি কর্মকর্তাদের বলেছিলাম, পরীক্ষা কমিয়ে দিন।
ট্রাম্প আরও বলেন, তারা পরীক্ষা ও পরীক্ষা করতে থাকলো, আমাদের পরীক্ষা হলো। কিন্তু মানুষ জানতে পারল না কী হচ্ছে। আমরা শুধু এখানে-ওখানে পরীক্ষা পেলাম।
মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, চীন ও ইউরোপের ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে তিনি নিষেধাজ্ঞা জারি করায় লাখো মানুষের জীবন রক্ষা পেয়েছে। কিন্তু বিপ্লবী ফেক নিউজ সংবাদমাধ্যম তাকে কোনও কৃতিত্ব দিচ্ছে না।

/এএ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের