প্রসিকিউটররা ট্রাম্পের কর-বিবরণী দেখতে পারবেন: সুপ্রিম কোর্ট

বিদেশ ডেস্ক
১০ জুলাই ২০২০, ০৮:৫৮আপডেট : ১০ জুলাই ২০২০, ০৯:০০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আর্থিক বিবরণী পরীক্ষা করতে পারবেন নিউ ইয়র্কের প্রসিকিউটররা। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এই রুল জারি করেছে। তবে সংশ্লিষ্ট আরেকটি মামলার ক্ষেত্রে এই তথ্য কংগ্রেসের সঙ্গে বিনিময় করা যাবে না বলে রুল জারি করেছে। উত্তরসূরিদের মতো আয়কর বিবরণী প্রকাশ না করায় চাপের মুখে রয়েছেন ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ট্রাম্পের আইনজীবীরা যুক্তি তুলে ধরে আদালতে বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের তিনি সম্পূর্ণ দায়মুক্তি ভোগ করেন এবং তার আর্থিক তথ্য পরীক্ষার কোনও এখতিয়ার নেই কংগ্রেসের।
প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকা দুটি কমিটি ও নিউ ইয়র্ক ডিসট্রিক্ট অ্যাটর্নি সাইরাস ভ্যান্স– যিনিও একজন ডেমোক্র্যাট, ট্রাম্পের আয়কর বিবরণী প্রকাশের দাবি করেছেন। যাতে করে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প স্বার্থের সংঘাত আইন লঙ্ঘন করছেন না বলে নিশ্চিত হওয়া যাবে।
রিপাবলিকান ট্রাম্প কোনও বেআইনি কাজ করার কথা অস্বীকার করেছেন এবং তার বিরুদ্ধে তদন্তকে ডাইনি খোঁজা হিসেবে অভিহিত করেছেন।
আদালতের রুল জারির পর একাধিক টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, সুপ্রিম কোর্ট মামলাটি নিম্ন আদালতে পাঠিয়েছে, যুক্তি-তর্ক চলবে। এটি রাজনৈতিক নিপীড়ন।

/এএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেআবারও পিকঅ্যাক্স মাউন্টেনে হামলার হুমকি ট্রাম্পের, কেন এখন?
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের পরিকল্পনা নেই ইসরায়েলের: মার্কিন রাষ্ট্রদূত
ছুটির মুখেই ধাক্কা: যুক্তরাষ্ট্রে রেকর্ড চড়া জ্বালানির দাম
সর্বশেষ খবর
সিফাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার: এইচআরএসএসের নিন্দা
সিফাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার: এইচআরএসএসের নিন্দা
মেসির হংকং-কাণ্ডে ক্ষুব্ধ চীন, বাতিল আর্জেন্টিনার দুই ম্যাচ
মেসির হংকং-কাণ্ডে ক্ষুব্ধ চীন, বাতিল আর্জেন্টিনার দুই ম্যাচ
অরাজকতার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী
অরাজকতার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ছয় জন গ্রেফতার
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ছয় জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক