যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহে ৯৭ হাজার শিশু করোনায় আক্রান্ত

বিদেশ ডেস্ক
১০ আগস্ট ২০২০, ১৮:৫১আপডেট : ১০ আগস্ট ২০২০, ১৮:৫৩

যুক্তরাষ্ট্রে জুলাই মাসের শেষ দুই সপ্তাহে ৯৭ হাজারের বেশি শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিক্স এক গবেষণা প্রতিবেদনে জানায়, ১৬ থেকে ৩০ জুলাই সময়ের মধ্যে এই শিশুরা আক্রান্ত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এখবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহে ৯৭ হাজার শিশু করোনায় আক্রান্ত

করোনা মহামারিতে বিশ্বের সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশ। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেছে। এদের মধ্যে ৩ লাখ ৩৮ হাজারে বেশি শিশু রয়েছে জানিয়েছে সংস্থাটি।

বিভিন্ন জেলায় যখন শিশুরা স্কুলে ফিরতে শুরু করেছে তখন আশঙ্কাজনক তথ্য প্রকাশ হলো।

ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটির ড. টিনা হার্টার্ট আশা করছেন, পরীক্ষা সংখ্যা বৃদ্ধি পাওয়াতে সংক্রমণ বিস্তারে শিশুদের ভূমিকার কথা জানা যাবে।

জুলাই মাসে ২৫ জনের বেশি শিশুর মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ের শেষ দুই সপ্তাহে করোনায় আক্রান্ত শিশুর সংখ্যা ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এতে ১৪ বছর পর্যন্ত শিশুদের কথা বলা হয়েছে। তবে আলাবামাতে এই বয়স ২৪ পর্যন্ত ছিল। 

/এএ/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম