জ্যাকব ব্লেককে গুলিবর্ষণকারী পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ

বিদেশ ডেস্ক
২৭ আগস্ট ২০২০, ২৩:০৫আপডেট : ২৭ আগস্ট ২০২০, ২৩:০৭

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের কিনোসা শহরে কৃষ্ণাঙ্গ জ্যাকব ব্লেককে গুলিকারী কর্মকর্তার নাম প্রকাশ করা হয়েছে। বুধবার অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, গুলিবর্ষণকারী পুলিশ কর্মকর্তার নাম রাসটেন সিসকি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

জ্যাকব ব্লেককে গুলিবর্ষণকারী পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ

রবিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় উইসকনসিনের কেনোসা শহরে পুলিশের গুলিতে গুরুতর আহত হয় জ্যাকব ব্লেক নামের এক কৃষ্ণাঙ্গ। তাকে পেছন থেকে কয়েকবার গুলি করে পুলিশ। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার প্রতিবাদে হাজারো মানুষ বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসে। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। বিক্ষোভকারীদের ঠেকাতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। জারি হয় কারফিউ।

উইসকনসিনের অ্যাটর্নি জেনারেল জস কাউল সাংবাদিকদের বলেছেন, জ্যাকব ব্লেককে গুলিবর্ষণকারী পুলিশ কর্মকর্তার নাম রাসটেন সিসকি। গাড়ির দরজা খোলার সঙ্গে সঙ্গে জ্যাকবের পিঠে সাতটি গুলি করেনে সিসকি।

তিনি আরও জানান, পুলিশ জ্যাকবের গাড়ি থেকে একটি ছুরি পেয়েছে। অন্য কোনও অস্ত্র পায়নি।  

বুধবার পুলিশ ১৭ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে। এর আগে মঙ্গলবার বিক্ষোভের সময় গুলিবিদ্ধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে।

পুলিশের গুলিতে আহত জ্যাকব এখনও হাসপাতালে। তার আইনজীবী জানিয়েছেন, বড় ধরনের মিরাকল ছাড়া জ্যাকবের হাঁটার সম্ভাবনা কম।

বিক্ষোভকারীরা লুটপাট, অগ্নিসংযোগ ও সহিংসতা ছড়াচ্ছে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। টুইটারে তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের কেনোসা পাঠানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের