সোমবার সিনেটে যাবে ট্রাম্পের ইম্পিচমেন্ট আর্টিকেল

বিদেশ ডেস্ক
২৫ জানুয়ারি ২০২১, ১৮:১৫আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ১৮:১৫

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দ্বিতীয় অভিশংসন বিচার শুরু হবে সোমবার। প্রতিনিধি পরিষদের পক্ষ থেকে সিনেটে ইম্পিচমেন্ট আর্টিকেল পাঠানোর মধ্য দিয়ে বিচার প্রক্রিয়া শুরু হবে। যদিও সিনেটে শুনানি শুরু হবে আরও দুই সপ্তাহ পর। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের আইনসভা ক্যাপিটল ভবনে উগ্র ট্রাম্প-সমর্থকদের হামলার পর বিদায়ী প্রেসিডেন্টকে নির্ধারিত সময়ের আগেই পদ থেকে সরাতে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রস্তাব উত্থাপন করে। ১৩ জানুয়ারি সে প্রস্তাবের পক্ষে বিপক্ষে ভোটাভুটি হয়। ২৩২-১৯৭ ভোটে পাস হয় প্রস্তাবটি। ১০ জন রিপাবলিকানও এতে সমর্থন দেন। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো কংগ্রেসের নিম্ন কক্ষে অভিশংসিত হন ট্রাম্প। চূড়ান্ত অভিশংসনের জন্য প্রস্তাবটি সিনেটে পাঠাতে হবে। সেখানে বিচারপ্রক্রিয়ার পর দুই-তৃতীয়াংশ ভোটে পাস করাতে হবে এটি। 

ট্রাম্পের বিরুদ্ধে দ্বিতীয়বারের এই বিচার কার্যক্রম শুরু হচ্ছে ঠিক প্রায় এক বছর পরে, যখন সিনেট তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার আর কংগ্রেসের কাজে বাধা দেওয়ার মতো অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছিল। জো বাইডেন এবং তার ছেলের বিরুদ্ধে তদন্ত শুরু করার জন্য ইউক্রেনের ওপর চাপ দেওয়ার অভিযোগ ওঠায় সেবার তাকে অভিশংসিত করেছিল প্রতিনিধি পরিষদ।

অভিশংসন বিচার প্রক্রিয়ার বেশ কয়েকটি আনুষ্ঠানিক প্রক্রিয়ার একটি হলো প্রতিনিধি পরিষদ থেকে সিনেটে ইম্পিচমেন্ট আর্টিকেল পাঠানো। যা এই সপ্তাহে সম্পন্ন হবে।

সিএনএন’র খবরে বলা হয়েছে, অভিশংসন বিচারের আরও কিছু পদক্ষেপ এখনও বাকি রয়েছে। এসবের মধ্যে রয়েছে, বিচারে কে সভাপতিত্ব করবেন, কতদিন বিচার চলবে এবং কোনও সাক্ষীকে ডাকা হবে কিনা।

কিন্তু ডেমোক্র্যাটদের সঙ্গে ট্রাম্পের আইনজীবীদের সমঝোতার ফলে প্রস্তুতির সময় পাওয়া যাবে। সমঝোতা অনুসারে, বিচার শুরুর আগে দুই সপ্তাহ সময় পাবেন ট্রাম্পের আইনজীবীরা।  

প্রতিনিধি পরিষদের ইম্পিচমেন্ট ম্যানেজার সোমবার সন্ধ্যায় আর্টিকেল নিয়ে যাবেন সিনেটে। এর নেতৃত্বে রয়েছে ম্যারিল্যান্ডের প্রতিনিধি জ্যামি রাসকিন। তিনি সিনেটে আর্টিকেল পড়ে শোনাবেন। মঙ্গলবার বিচারের বিচারক হিসেবে শপথ নেবেন সিনেটররা। এরপর দুই সপ্তাহ সময় থাকবে শুনানি শুরুর। ৮ ফেব্রুয়ারি শুরু হবে বিচার।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের