করোনার টিকাদান কর্মসূচিতে শিক্ষকদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান বাইডেনের

বিদেশ ডেস্ক
০৩ মার্চ ২০২১, ১৪:৫০আপডেট : ০৩ মার্চ ২০২১, ১৪:৫০

করোনাভাইরাসের টিকাদান কর্মসূচিতে শিক্ষকদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যগুলোর প্রতি এ আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

শিশুরা যেন দ্রুত ও নিরাপদে স্কুলে ফিরতে পারে সেটি নিশ্চিতের লক্ষ্যেই টিকাদান কর্মসূচিতে শিক্ষকদের অগ্রাধিকার দেওয়ার তাগিদ দেন বাইডেন। তিনি বলেছেন, আগামী মার্চের শেষে নাগাদ প্রত্যেক শিক্ষকের কমপক্ষে এক ডোজ ভ্যাকসিন পাওয়া উচিত।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত তিনটি ভ্যাকসিন পাওয়া যাচ্ছে। বাইডেন জানিয়েছেন, আগামী মে মাসের শেষ নাগাদ প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিকের জন্য পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন পাওয়া যাবে। এ ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম ১০০ দিনের মধ্যে ১০০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সরবরাহের কথা আগেই বলেছিলেন বাইডেন। নিজের ওই লক্ষ্যের ব্যাপারে এখনও তিনি আশাবাদী বলে জানিয়েছেন। তবে আমেরিকানদের মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে করোনাভাইরাসের অতি সংক্রামক নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রে চতুর্থ দফায় সংক্রমণ বাড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন দেশটির শীর্ষ জনস্বাস্থ্য কর্মকর্তা। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) প্রধান ড. রোচেলে ওয়ালেনস্কি জানিয়েছেন, সাম্প্রতিক সময়ের পরিসংখ্যান তাকে উদ্বিগ্ন করে তুলেছে। নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় দেশটির টিকাদান কর্মসূচির অগ্রগতিও হুমকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেন তিনি।

সিডিসি প্রধান ড. রোচেলে ওয়ালেনস্কি জানান, গত এক সপ্তাহে প্রতিদিন প্রায় ৭০ হাজার করে নতুন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এই সংখ্যা খুব বেশি বলে জানান তিনি। একই সময়ে প্রতিদিন প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

ড. রোচেলে ওয়ালেনস্কি বলেন, ‘দয়া করে আমার কথা স্পষ্টভাবে শুনুন: নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার সঙ্গে এই মাত্রার আক্রান্ত হতে থাকলে, কষ্ট করে যে সাফল্য অর্জন করা গেছে তা সম্পূর্ণভাবে হারিয়ে ফেলবো।’

তিনি বলেন, মানুষকে করোনা থেকে সুরক্ষার জন্য যেসব পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল তা থেকে যুক্তরাষ্ট্রের রাজ্যগুলো সরে আসার প্রতিবেদন দেখে আমি সত্যিই উদ্বিগ্ন। তার ভাষায়, ‘সম্ভাব্য চতুর্থ সংক্রমণের ঢেউ বন্ধ করার সামর্থ্য আমাদের রয়েছে। অনুগ্রহ করে নিজেদের বিশ্বাসে অটল থাকুন।’

/এমপি/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান