রিপাবলিকান তহবিল সংগ্রহে নিজের নামের ব্যবহার চান না ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৭ মার্চ ২০২১, ১৫:১৭আপডেট : ০৭ মার্চ ২০২১, ১৫:১৭
image

নিজ দল রিপাবলিকান পার্টির সঙ্গে আবারও দ্বন্দ্বে জড়িয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুরুত্বপূর্ণ তিন রিপাবলিকান সংগঠনকে তার নামে তহবিল সংগ্রহ করা বন্ধ করতে বলেছেন তিনি। শনিবার (৬ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোকে ট্রাম্পের উপদেষ্টা এ কথা জানিয়েছেন।

গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার পর থেকে ফ্লোরিডার পাম বিচে বসবাস করছেন ট্রাম্প। ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে তাণ্ডবের ঘটনাকে কেন্দ্র করে রিপাবলিকান সদস্যদের অনেকের সঙ্গে ট্রাম্পের তিক্ততা তৈরি হয়। সম্প্রতি সিনেটে তাকে অভিশংসনের জন্য ডেমোক্র্যাটদের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিলেন কয়েক জন রিপাবলিকান সদস্যও। জ্যেষ্ঠ নেতাদের কেউ কেউ ট্রাম্পের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। আর কেউ কেউ বলেছেন রিপাবলিকান পার্টিকে এগিয়ে নিতে হলে তাকেই সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। তবে যেসব রিপাবলিকান ট্রাম্পের অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন তাদের সঙ্গে সরাসরি দ্বন্দ্ব তৈরি হয়েছে তার।

ট্রাম্পের উপদেষ্টা পলিটিকোকে বলেছেন, সাবেক এ  প্রেসিডেন্টের আইনজীবী শুক্রবার রিপাবলিকান ন্যাশনাল কমিটি, ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেস ক্যাম্পেইন এবং ন্যাশনাল রিপাবলিকান সিনেট ক্যাম্পেইনকে চিঠি দিয়েছেন। তার নাম ব্যবহার করে অর্থ সংগ্রহ বন্ধ করতে বলা হয়েছে এ সংগঠনগুলোকে।

ডোনাল্ড ট্রাম্প তার নাম ব্যবহারের বিষয়ে খুবই সংবেদনশীল বলে জানান ওই উপদেষ্টা। এ তিনটি সংগঠনের বিরুদ্ধে সাবেক প্রেসিডেন্টের বিরক্তির কারণ সম্পর্কে তিনি বলেন, ট্রাম্পকে অভিশংসন করতে যেসব রিপাবলিকান  ডেমোক্র্যাটদের পক্ষ নিয়েছিল তাদেরকে সমর্থন করে এগুলো।

/এফইউ/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের