যুক্তরাষ্ট্রের উইসকনসিনে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

বিদেশ ডেস্ক
১৮ এপ্রিল ২০২১, ২০:৩২আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ২০:৩২

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের একটি পানশালায় বন্দুকধারীর গুলিতে অন্তত ৩ জন নিহত ও অপর দুই জন আহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার সকালে কেনোশা কাউন্টির সমার্স নামের গ্রামে এই ঘটনা ঘটেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

কেনোশা কাউন্টির সার্জেন্ট ডেভিড রাইট জানান, সমার্স গ্রামের সমার্স হাউজ পানশালায় এই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, সন্দেহভাজন হামলাকারী পলাতক। এই গুলিবর্ষণের পরিকল্পিত এবং বিচ্ছিন্ন ঘটনা বলে প্রতীয়মান হচ্ছে।

সার্জেন্ট জানান, কর্মকর্তারা নিহতদের শনাক্ত করার চেষ্টা করছেন। তদন্তের জন্য পানশালামুখী রাস্তা রবিবার সকাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে ইন্ডিয়ানাপোলিস শহরে ফেডএক্স ভবনে বন্দুক হামলায় অন্তত ৮ জন নিহত হন। ধারণা করা হচ্ছে হামলাকারী নিজেও আত্মহত্যা করেছে।

পুলিশ মুখপাত্র গানায় কুক জানান, ইন্ডিয়ানাপুলিস বিমানবন্দরের কাছে এই গুলিবর্ষণের ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

গত মাসে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি সরকারি ভবনে গুলিতে এক শিশুসহ চার জন নিহত হন।

২২ মার্চ কলোরাডোর একটি মুদির দোকানে গুলিবর্ষণে নিহত হয় ১০ জন। এই ঘটনার এক সপ্তাহের কম সময়ে এক ব্যক্তি ছয় নারীসহ ৮জনকে গুলি করে হত্যা করে জর্জিয়ার আটলান্টায়।

যুক্তরাষ্ট্রে প্রতি বছর বন্দুক সহিংসতায় প্রায় ৪০ হাজার প্রাণহানি ঘটে। এদের অর্ধেকের বেশি মৃত্যু হয় আত্মহত্যার ঘটনায়।

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী