সব দেশের জন্য ভ্যাকসিন প্রযুক্তি উন্মুক্ত করার পক্ষপাতী নন বিল গেটস

বিদেশ ডেস্ক
২৮ এপ্রিল ২০২১, ১৩:০৫আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ১৩:০৫

কোভিড-১৯ ভ্যাকসিন প্রযুক্তির পেটেন্ট সুরক্ষা তুলে দেওয়ার বিরোধিতা করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। ভ্যাকসিন উৎপাদন ও বিতরণকে ব্যাপকভাবে উৎসাহিত করতে পুরো বিশ্বে এর প্রযুক্তি উন্মুক্ত করে দেওয়ার যে দাবি উঠেছে, তার সঙ্গে ভিন্নমত পোষণ করেন তিনি। বিল গেটসের মতে, উৎপাদনের ফর্মুলা উন্মুক্ত করে দিলে ভ্যাকসিনের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।

নিজের এমন মনোভাবের জন্য রবিবার সোশ্যাল জাস্টিস ক্যাম্পেইনারদের সমালোচনার মুখে পড়তে হয় বিল গেটসকে। অনেকেই ভাবছেন, তিনি সম্ভবত বুদ্ধিবৃত্তিক সম্পদের মালিকানা সুরক্ষার জায়গা থেকে এমন অবস্থান নিচ্ছেন। তবে বিল গেটস বলতে চাইছেন, মূলত উৎপাদন প্রক্রিয়ার নিরাপত্তা বা সুরক্ষার ওপর জোর দিতে চাইছেন তিনি। উন্মুক্ত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যেন যত্রতত্র মানহীন ভ্যাকসিন তৈরি না হয় তার ওপর গুরুত্ব আরোপ করতে চাইছেন।

স্কাই নিউজের সাক্ষাৎকারে বিল গেটসের কাছে জানতে চাওয়া হয়, ভ্যাকসিন রেসিপি শেয়ার করে নেওয়াকে তিনি যথাযথ মনে করেন কিনা! চটজলদি উত্তরে তিনি বলেন, ‘না।’ কেন নয়, জানতে চাইলে বিল গেটস বলেন, পুরো দুনিয়াতে বহু ভ্যাকসিন ফ্যাক্টরি রয়েছে এবং টিকার সুরক্ষার বিষয়ে মানুষ খুবই সিরিয়াস। 

তার ভাষায়, ‘বিষয়টা বুদ্ধিবৃত্তিক সম্পত্তির মামলা না। এমনও না যে দুনিয়ার সব ভ্যাকসিন ফ্যাক্টরিই আদর্শ মানের এবং তারা নিরাপদ ভ্যাকসিন তৈরি করে।’

বিল গেটস মনে করছেন, ভ্যাকসিনের মতো একটা গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ইস্যুতে সর্বোচ্চ নিরাপত্তার কথা ভাবতে হবে। সেজন্যই বিশ্বব্যাপী টিকার ফর্মুলা শেয়ার হওয়া উচিত না।

ভারতের বৃহত্তম টিকা উৎপাদক প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট অক্সফোর্ড ভ্যাকসিনের মূল উৎপাদক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে তাদের টিকা উৎপাদনের ব্যাপারে চুক্তি করেছে। এখন কোভিশিল্ড নামে এই টিকা বাজারজাত করছে সেরাম। গেটস বলেন, রেগুলেটরি অ্যাপ্রুভাল নিয়ে কোনও ভ্যাকসিন ফ্যাক্টরি বসে নেই। এর ফলে নিরাপদ উপায়ে টিকা তৈরি হচ্ছে।

/এমপি/বিএ/
সম্পর্কিত
জেন-জি: এক প্রজন্ম, দুই রূপ
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক