উড্ডয়নের পর নামতে বাধ্য হলো কমলা হ্যারিসের বিমান

বিদেশ ডেস্ক
০৭ জুন ২০২১, ১০:৪৫আপডেট : ০৭ জুন ২০২১, ১০:৪৫
image

মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ যাত্রার সময় বাধার মুখে পড়েছেন কমলা হ্যারিস। রবিবার গুয়েতামালার উদ্দেশে রওনা দেওয়ার পর যান্ত্রিক ত্রুটির কারণে অবতরণে বাধ্য হয় তাকে বহনকারী বিমানটি। পরে অবশ্য অন্য একটি বিমানে নিরাপদে গুয়েতেমালা পৌঁছান। তার মুখপাত্র দাবি করেছেন বিমান বদল করতে হলেও যাত্রায় খুব বেশি বিলম্ব হয়নি হ্যারিসের।

উড্ডয়নের কিছুক্ষণ পরই ওয়াশিংটনের জয়েন্ট বেস অ্যান্ড্রুস-এ ফিরে আসে কমলা হ্যারিসকে বহনকারী বিমান। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, ‘ভালো আছি, ভালো আছি। সামান্য প্রার্থনা করেছি, কিন্তু ভালো আছি।’

কমলা হ্যারিসের মুখপাত্র সাইমন স্যান্ডার্স জানান, বিমানটি উড্ডয়নের পরই কর্মীরা খেয়াল করেন এর ল্যান্ডিং গিয়ারগুলো জায়গা মতো ফিরে আসছে না। ফলে এ থেকে পরে কোনও যান্ত্রিক জটিলতা হতে পারে। তাৎক্ষণিকভাবে কোনও নিরাপত্তা ইস্যু না থাকলেও সতর্কতা হিসেবে বিমানটি ফিরিয়ে আনা হয়।

বিমানে থাকা সাংবাদিকেরা জানান এয়ার ফোর্স টু নামে পরিচিত বিমানটি উড্ডয়নের পরই এর ল্যান্ডিং গিয়ার থেকে অস্বাভাবিক শব্দ শোনা যায়। তবে স্বাভাবিকভাবেই বিমানটি অবতরণ করে।

এই সপ্তাহে গুয়েতেমালা এবং মেক্সিকো সফর করবেন কমলা হ্যারিস। করোনা মহামারি কবলিত এলাকায় তিনি আশার বাণী শোনাবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চাওয়া অনিবন্ধিত অভিবাসীদের নিয়েও এসব দেশের সঙ্গে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

/জেজে/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান