ভুলক্রমে বিক্রি হলো শহরের পানির টাওয়ার

বিদেশ ডেস্ক
১৬ জুন ২০২১, ১২:০০আপডেট : ১৬ জুন ২০২১, ১২:০০
image

সম্পত্তি বিক্রির সময় ভুলক্রমে বিক্রি হয়ে যায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি ছোট শহরে পানি সরবরাহের টাওয়ার। গত এপ্রিলে এক ব্যবসায়ী মিউনিসিপ্যাল কর্পোরেশনের মালিকানাধীনর একটি ভবন ৫৫ হাজার ডলারে কিনে নেন। জিম বানাতে কিনে নিয়ে ভবনটি বুঝে নিতে গেলে কর্তৃপক্ষ ববি রেডকে জানানো হয় তিনি পানির টাওয়ারটি কিনেছেন।

শহরবাসী ভাগ্যবান, কেননা ববি রেড টাওয়ারটি ফেরত দিতে ইচ্ছুক ছিলেন। নথিপত্রে দেখা গেছে তিনি গত মাসে এক ওয়ারেন্টি চুক্তিতে টাওয়ারটি ব্রুকসভিলে কর্তৃপক্ষকে ফিরিয়ে দিয়েছেন। সাড়ে আট হাজার মানুষের শহরটি টাম্পা শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত।

শহরটির কাউন্সিল সদস্য ব্লেক বেল বলেন, ‘জানি না এখানে দায় কার। আমরা কাউন্সিল সদস্য আর নির্ভর করি শহর ব্যবস্থাপকের উপর। আমরা ধারণা করতে পারি এই বিপত্তি তার অবহেলায় ঘটেছে।’

শহর ব্যবস্থাপক মার্ক কাটনি এই ঘটনার জন্য বাজে আইনি বর্ণনাকে দায়ী করেছেন। দুর্ঘটনাক্রমে এই বিক্রির জন্য শহরটির উন্নয়ন সংস্থার পরিচালক পদত্যাগ করেছেন। কাটনি বলেন, ‘আমরা মানুষ। আমরা কখনও কখনও ভুল করে ফেলি।’

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক