মিয়ামির ধ্বংসস্তূপে শোনা যাচ্ছে জীবনের আর্তনাদ

বিদেশ ডেস্ক
২৫ জুন ২০২১, ১৬:৩৫আপডেট : ২৫ জুন ২০২১, ১৭:২২
image

যুক্তরাষ্ট্রের মিয়ামির উত্তরাঞ্চলে ভেঙে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছে কিনা তা খুঁজতে মরিয়া হয়ে উঠেছে উদ্ধারকারীরা। কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় একজন নিহত এবং অন্তত ৯৯ জন এখনও নিখোঁজ রয়েছেন। উদ্বিগ্ন স্বজনদের অপেক্ষার মধ্যে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে তল্লাশি অভিযান। উদ্ধারকারীরা বলছেন, ধ্বংসস্তূপের নিচ থেকে জীবনের সংকেত পাচ্ছেন তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বৃহ্স্পতিবার সকালে মিয়ামি-দাদে কাউন্টির ১২ তলা চ্যাম্পলিন টাওয়ারের একাংশ আছড়ে পড়ে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। দমকল বাহিনীর ৮০টি গাড়ি যোগ দিয়ে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। দুর্ঘটনার সময় ভবনে কতজন মানুষ ছিলেন তা নিশ্চিত করতে পারছে না কেউ।

৪০ বছর বয়সী ভবনটি কিভাবে ধসে পড়ে তা এখন পর্যন্ত জানা যায়নি। এখন পর্যন্ত ১০২ জনের কথা জানা গেলেও ধসে পড়ার সময় এতে কতজন মানুষ ছিলেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ফ্লোরিডার জন্য একটি জরুরি ঘোষণা অনুমোদন করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর ফলে উদ্ধার তৎপরতায় রাজ্যের সংস্থাগুলিকে সহায়তা করতে পারবে কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা। রাত নেমে আসায় শত শত উদ্ধারকর্মী সোনার ক্যামেরা এবং বিশেষভাবে প্রশিক্ষিত কুকুর দিয়ে ধ্বংসস্তূপের মধ্যে বেঁচে থাকাদের সন্ধান করছেন। আক্রান্তদের কাছে পৌঁছাতে ভবনের নিচে একটি গাড়ি পার্কিংয়ের মধ্যে ঢোকার রাস্তা তৈরি করছে একাধিক দল।

মিয়ামি-দাদে পুলিশের পরিচালক ফ্রেডি রামিরেজ সাংবাদিকদের বলেন, সার্চ টিম এবং কুকুর নিয়ে ঘটনাস্থলে রয়েছে ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ। উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তুপের নিচে বিভিন্ন ধরনের ধাতব বস্তু পেটানোর শব্দ শুনতে পেলেও কোনও কণ্ঠস্বর এখনও পাননি। কর্মকর্তারা বলছেন, তাদের উপর আরও ধ্বংসস্তুপ ভেঙে পড়তে পারে বলে উদ্ধার অভিযান বিপজ্জনক হয়ে উঠেছে।

কঠিন হয়ে ওঠা উদ্ধার তৎপরতা আরও কঠিন করে তুলেছে অব্যাহত বৃষ্টিপাত এবং ঝড়ো বাতাস। নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ শুরু করেছে কর্তৃপক্ষ। ধসে পড়া ভবন থেকে কয়েক ভবন পরে একটি কমিউনিটি সেন্টারে তথ্যের জন্য অপেক্ষা করছেন স্বজনেরা।

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী