চিড়িয়াখানা থেকে পালানো সাপ মিললো শপিং মলে! (ভিডিও)

বিদেশ ডেস্ক
১০ জুলাই ২০২১, ১০:০০আপডেট : ১০ জুলাই ২০২১, ১০:০০
image

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার একটি চিড়িয়াখানা থেকে পালিয়ে যায় ১২ ফুট লম্বা একটি অজগর সাপ। দুই দিন ধরে খোঁজার পর একটি শপিং মলে পাওয়া যায় সাপটি। গত সোমবার সন্ধ্যায় ব্লু জু অ্যকুয়েরিয়ামের নিজরে খাঁচা থেকে হারিয়ে যায় কারা নামের সাপটি। দুই দিন চিড়িয়াখানাটি বন্ধ রেখে কর্মীরা খুঁজতে শুরু করে সাপটি।

সম্প্রতি মল অব লুইজিয়ানায় খোলা হয়েছে ব্লু জু অ্যাকুয়েরিয়াম। সেখান থেকে সাপটি হারিয়ে যাওয়ার পর বিশেষজ্ঞ ও কর্মীদের সমন্বয়ে গড়া একটি দল মঙ্গলবার রাতভর তল্লাশি চালায়। কিন্তু সেদিনও মেলেনি তার সন্ধান। বুধবারও চিড়িয়াখানা বন্ধ রেখে শুরু হয় তল্লাশি।

বৃহস্পতিবার ভোরে অবশেষে ধরা পড়ে কারা। ব্লু জু অ্যাকুয়েরিয়ামের প্রধান মার্কেটিং অফিসার রোন্ডা সোয়ানসন বলেন, সাপটিকে ছাদ সংলগ্ন দেয়ালের সিলিংয়ে পাওয়া যায়। সেখানে সামান্য একটু জায়গার মধ্যে কুন্ডলি পাকিয়ে ছিলো এটি।

সাপটি ধরা পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে কর্তৃপক্ষ। ফেসবুক পোস্টে বলা হয়েছে, সাপটি নিরাপদ ও স্বাস্থ্যবান রয়েছে।

কারা নামের সাপটি একটি আলবিনো বার্মিজ পাইথন। এর তত্ত্বাবধায়ক ভিক্টোরিয়া সাপটিকে শান্ত এবং উৎসুক প্রাণী বলে আখ্যায়িত করেছেন। তিনি জানান, স্থানীয় সময় ভোর পোনে চারটার দিকে তিনি জানতে পারেন কারাকে তার খাঁচায় পাওয়া যাচ্ছে না।

ভিক্টোরিয়া বলেন, ‘ভাবতে পারিনি যে সাপটি এতো দ্রুত নড়তে পারবে যে চিড়িয়াখানার বাইরে চলে যাবে। যখন তাকে পাওয়া যায়, তার কিছুক্ষণ আগে চলে গেছিলাম। খবর পেয়েই ফিরে আসি।’

/জেজে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের